প্রেম প্রেম পাগলামি
৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাফিউদ্দীন সাফি পরিচালিত সিনেমা ‘প্রেম প্রেম পাগলামি’।
২১ জুলাই, শুক্রবার ঢাকাসহ সারা দেশে ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাফিউদ্দীন সাফি পরিচালিত সিনেমা ‘প্রেম প্রেম পাগলামি’।
দিগন্ত চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটিতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, বাপ্পী, আঁচল, ড্যানি সিডাক, আফজাল শরীফ, বিপাশা, নাসরিন প্রমুখ। গান লিখেছেন কবির বকুল। কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, দিনাত জাহান মুন্নী, মুন ও ¯^রলিপি।
সিনেমাটির কাহিনি সম্পর্কে সাফিউদ্দীন সাফি জানান, বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ বাপ্পী কথায় কথায় বন্ধুদের সঙ্গে বাজি ধরায় ওস্তাদ। একদিন বাজি ধরতে গিয়ে আঁচলের সঙ্গে পরিচয় হয় তাঁর। পরিচয় থেকে প্রেম। কিন্তু প্রেমে পড়ার পরই বেরিয়ে আসে আঁচলের অন্য কাহিনি। বাপ্পী জানতে পারে, পারিবারিকভাবে আঁচলের সঙ্গে আরেকটি ছেলের বিয়ে ঠিক হয়ে আছে। এবার নিজের প্রেয়সীকে জয় করার জন্য বাজি ধরে সে।
তিনি আরও বলেন, “বিনোদন ও প্রেমনির্ভর সিনেমা এটি। সিনেমাটি দর্শকপ্রিয়তা পাবে বলে আশা করি।”
