শাহরুখের মিউজিক ভিডিও
মারাঠি ভাষায় একটি গানের মিউজিক ভিডিওর মধ্য দিয়ে সংগীতজগতে প্রবেশ করছেন শাহরুখ খান।
এবার মিউজিক ভিডিওতে কাজ করছেন শাহরুখ খান। মিউজিক কম্পোজার এবং গায়ক শেখর রাভজিয়ানির সঙ্গে তিনি তার প্রথম মারাঠি অ্যালবাম ‘সানভলি’-র মিউজিক ভিডিওতে কাজ করেছেন। খবর জি মিডিয়া ব্যুরোর।
ভিডিওতে গায়িকা সুনিধি চৌহানও থাকছেন বলে জানা গেছে। প্রথম প্রেমের উপর ভিত্তি করে লেখা গানটির ভিডিও এর মধ্যে শুট করেছেন শাহরুখ। এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, রোমান্সের দিক থেকে শাহরুখের জুড়ি নেই। শেখর তার স্টুডিওতে শাহরুখের সঙ্গে কথা বলেন এবং গানটি গেয়ে শোনান। আর তখনই এ ভিডিওতে কাজ করার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
অপর একটি মাধ্যম জানায়, মিউজিক ভিডিও থেকে যে অর্থ আয় হবে তা একটি এনজিওকে দান করা হবে। আর এটি শাহরুখের হ্যাঁ বলার আরও একটি কারণ।
শেখর বলেন, “শাহরুখের ভাবনা এবং নিষ্ঠা এ ভিডিওটি আরও মূল্যবান করে তুলেছে আমার কাছে।”
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাভি জাবেদ এবং গানটির কথা লিখেছেন অমিতাভ ভট্টাচারিয়া।
