‘দ্য ভিলেন’-এ সিদ্ধার্থ-শ্রদ্ধা
ব্লকবাস্টার হিট সিনেমা ‘আশিকি ২’ এর পর নবাগতা বলিউডি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে এবার দেখা যাবে একতা কাপুরের পরবর্তী সিনেমা ‘দি ভিলেন’-এ। সিনেমাটিতে তিনি জুটি বাঁধবেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। খবর জি মিডিয়া ব্যুরোর।
বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রদ্ধা সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তার বিপরীতে অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা।
‘দি ভিলেন’ সিনেমাটিও পরিচালনা করবেন ‘আশিকি ২’ সিনেমার পরিচালক মোহিত সুরি। কিছুদিন ধরেই সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য অভিনেত্রী খোঁজা হচ্ছিল। ‘আশিকি ২’ সিনেমার সাফল্যের পর শ্রদ্ধাকেই এ সিনেমার জন্য আদর্শ অভিনেত্রী হিসেবে বেছে নেওয়া হয়।
