২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভালো তো ভালো না’ নাটকে সাব্বির-অহনা

ঈদের নাটকে ‘ভালো তো ভালো না’-তে অভিনয় করেছেন মীর সাব্বির ও অহনা।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 01:10 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

ঈদের জন্য সম্প্রতি নির্মিত এক ঘণ্টার নাটক ‘ভালো তো ভালো না’-তে জুটিবদ্ধ হয়েছেন অভিনেতা মীর সাব্বির ও মডেল-অভিনেত্রী অহনা। ফেরারী ফরহাদ রচিত নাটকটি পরিচালনা করেছেন জিয়া উদ্দীন আলম।

এতে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মিলন ভট্ট, তানভীর মাসুদ, পিয়াল, আফজাল প্রমুখ।

এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, “আশা করছি ঈদে এই নাটকটি হবে আমার সবচেয়ে ভালো কাজ।”

অহনা বলেন, “অভিনয় করে অনেক ভালো লেগেছে। এটি একটি হাসির নাটক। আশাকরি দর্শক আনন্দ পাবেন।”

পরিচালক  জিয়া বলেন, “শনি, রবি ও সোমবার উত্তরার রাজ্য, আনন্দবাড়িসহ ঢাকার বিভিন্ন লোকেশানে নাটকটির শুটিং হয়। অনেক মজা করে কাজটি করেছি, সাব্বির ভাই ও অহনাকে নিয়ে এই প্রথম কাজ করেছি আমি। এটা আমার জন্য ছিল সত্যিই চ্যালেঞ্জিং।”