মেয়ের মা হলেন কিম
রিয়ালিটি টিভি তারকা কিম কারদাশিয়ান কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শনিবার ১৫ জুন। খবর ইয়াহু নিউজের।
পিপল ম্যাগাজিন জানিয়েছে, জুলাইয়ের শুরুতে সন্তান জন্ম দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সন্তান প্রসব করেছেন কিম। তবে এই বিষয়ে কথা বলার জন্য কিম কিংবা শিশুর বাবা ও কিমের প্রেমিক কেনি ওয়েস্টের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গায়ক কেনি ওয়েস্ট এবং কিম কারদাশিয়ান ২০১২ সালের এপ্রিল মাস থেকে প্রেম করা শুরু করেন।
