আবারও ক্রিস্টেনের সঙ্গে রবার্ট
চলতি বছরের মে মাসে হলিউডের আলোচিত জুটি রবার্ট প্যাটিনসন এবং ক্রিস্টেন স্টুয়ার্টের প্রেমের ইতি টানার খবর ছড়িয়ে পড়লেও আবার ‘টোয়াইলাইট’ খ্যাত ওই জুটিকে লস এঞ্জেলসে হাত ধরাধরি করে হাঁটতে দেখা গেছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
মে মাসে প্যাটিনসনের জন্মদিনের সকালে ক্রিস্টেনের মোবাইলে ‘¯েœা হোয়াইট অ্যান্ড দি হান্টসম্যান’ সিনেমার পরিচালক রুপার্ট স্যান্ডার্সের মেসেজ পেয়ে তার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন প্যাটিনসন।
এর আগে ২০১২ সালে রুপার্টের সঙ্গে ক্রিস্টেনের গোপন সম্পর্কের কথা প্রকাশ হয়ে পড়লে প্রেমিক রবার্ট ক্রিস্টেনের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। পরবর্তীতে ক্রিস্টেন-রবার্ট আবারও মিলিত হন।
