২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিনা-জনের শীতল যুদ্ধ

বলিউডি অভিনেতা জন আব্রাহাম এবং অভিনেত্রী কারিনা কাপুরের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা শীতল যুদ্ধ এখনও চলছে। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 10:05 AM

Updated : 25 Apr 2022, 06:52 PM

২০০১ সালে ‘আজনাবি’ সিনেমায় অভিনয় করার সময় বলিউডি অভিনেত্রী বিপাশা বসু এবং কারিনা কাপুরের মধ্যে দ্বন্দ্বের সূচনা হয়। আর সে দ্বন্দ্বের সূত্রেই ‘কফি উইথ কারান’-এর একটি শোতে বিপাশার তৎকালীন প্রেমিক জন আব্রাহামকে ভাবশূন্য কাঠের সঙ্গে তুলনা করেন কারিনা। অন্যদিকে অনুপমা চোপড়া উপস্থাপিত ‘দি ফ্রন্ট রো’ শো-এ জন কারিনাকে উদ্দেশ্য করে বলেন, “কেউ কেউ আমার অভিনয়ের সমালোচনা করেন অন্য দিকে চার্লিজ থেরন ‘ওয়াটার’ সিনেমায় আমার অভিনয়ের তারিফ করেছিলেন।”

এক পর্যায়ে বিপাশাকে ‘কালি বিল্লি’ বলে সম্বোধন করেন কারিনা। সময়ের সাথে সাথে তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি কিছুটা হলেও মিটেছে। তবে জনের সঙ্গে সেই শীতলতার রেশ এখনও রয়ে গেছে।

একটি বিনোদন ওয়েবসাইট জানায়, কারিনা, সাইফ আলি খান, সঞ্জয় গুপ্তা এবং জন সম্প্রতি বান্দ্রায় নতুন একটি রেস্টুরেন্টে একসঙ্গে আমন্ত্রিত হয়েছিলেন। তখন একই টেবিলে বসে খাবার খেলেও একবারের জন্যও একে অপরের দিকে তাকাননি জন এবং কারিনা।