২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিমকে ছাড়া কেনির জন্মদিন

র‌্যাপার কেনি ওয়েস্ট সম্প্রতি নিউইয়র্কে পালন করেছেন তার ৩৬তম জন্মদিন, তবে সেখানে বন্ধুরা উপস্থিত থাকলেও ছিলেন না তার গর্ভবতী প্রেমিকা কিম কারদাশিয়ান। খবর এনডিটিভির।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 02:21 AM

Updated : 25 Apr 2022, 06:51 PM

কিমের অনুপস্থিতির কারণ হিসেবে জানা গেছে, ওই সময়ে নিউ ইয়র্কের গভর্নরের একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য নিউ ইয়র্কে যেতে হয়েছিল কেনিকে। এদিকে আট মাসের গর্ভবতী কিমকে লস এঞ্জেলেস থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জুলাই মাসেই কিম জন্ম দিতে যাচ্ছেন তাদের প্রথম সন্তান।

এ কারণে কিম তার প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য টুইটার এবং ইন্সটাগ্রামকেই মাধ্যম হিসেবে বেছে নেন। সেখানে তিনি কেনির সঙ্গে তার একটি ছবির কোলাজ পোস্ট করেন এবং কেনিকে শুভেচ্ছা জানান।

এদিকে কেনি তার এই বিশেষ দিনটি উদযাপন করেন তার র‌্যাপার বন্ধু ন্যাস এবং জেজির সঙ্গে। জন্মদিনের উৎসবে আরও উপস্থিত ছিলেন জেজির স্ত্রী গায়িকা বিয়োন্সি নোলস। জানা গেছে, বন্ধুদের জন্য নিউ ইয়র্কের একটি জ্যামাইকান রেস্তোরাঁয় বিলাসবহুল ডিনারের আয়োজন করেছিলেন কেনি।

কন্টাক্টমিউজিক জানিয়েছে, অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় জাদুশিল্পী ডেভিড ব্লেইন, কিমের ঘনিষ্ঠ বন্ধু জোনাথান চেবার এবং কিমের বড়বোন কোর্টনির প্রেমিক স্কট ডিসিক।

এরপর র‌্যাপার ন্যাস টুইটারে তাদের তিনজনের একটি ছবি পোস্ট করেন এবং কেনিকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

কিম কারদাশিয়ান এবং কেনি ওয়েস্ট প্রেম করছেন ২০১২ সাল থেকে।