২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোস্টন ক্ষতিগ্রস্তদের জন্য অপরাহর দান

বোস্টন হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ ডলার দান করেছেন অপরাহ উইনফ্রে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 12:58 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

আমেরিকান টিভি তারকা অপরাহ উইনফ্রে সম্প্রতি বোস্টন ম্যারাথনের বোমা হামলায় বেঁচে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য এক লাখ ডলার দান করেছেন। জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, ১৩ বছর বয়সী মাইকেল স্টোলজেনবার্গের গঠিত চ্যারিটি ‘মাইকি’স রান’-এ ওই অর্থ দান করেন তিনি।

‘নিউইয়র্ক ডেইলি নিউজ’ জানিয়েছে, ১০ জুন অপরাহ ওই চ্যারিটির পরিচালক দুই ভাই মাইকেল এবং হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করে তাদের জানান বোস্টন হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ডলার সংগ্রহের পরিকল্পনা করেছেন। সেই লক্ষ্য নিয়ে তারা একটি তহবিল গঠন করেছেন এবং তাতে একটি বড় অংশ দান করেছেন তিনি।

জানা গেছে, ফ্লোরিডার অধিবাসী মাইকেল কয়েক বছর আগে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তার শরীরের একটি অঙ্গ হারিয়েছিলেন। আর তাই বোস্টনে বোমা হামলায় যেসব ব্যক্তির অঙ্গহানি হয়েছে তাদের জন্য এই বিশেষ তহবিল গঠন করেছেন তিনি।