‘ভূতনাথ ২’ নিয়ে আসছেন অমিতাভ
শুরু হচ্ছে বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চনের ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভূতনাথ’-এর সিক্যুয়াল ‘ভূতনাথ ২’-এর শুটিং । খবর মিডডের।
সূত্র জানিয়েছে, ‘ভূতনাথ’ সিনেমাটির কলাকুশলীদের মধ্যে শুধুমাত্র অমিতাভই থাকবেন এই সিক্যুয়ালে, অর্থাৎ শাহরুখ খান এবং জুহি চাওলা এবারের সিক্যুয়ালে অভিনয় করবেন না। তবে জানা গেছে, অভিনেতা বোমান ইরানি থাকবেন খল চরিত্রে।
সিনেমাটির সহকারী প্রযোজক অভয় চোপড়া বলেছেন,“সিনেমাটির কাজ শুরু হবে এ বছরের নভেম্বর থেকে এবং অমিতাভ সিনেমাটিতে অভিনয় করবেন। সেইসঙ্গে আমরা এবারের সিক্যুয়ালের জন্য শিশু শিল্পী খুঁজছি।”
