রবার্টকে ভালোবাসেন ক্রিস্টেন
রবার্ট প্যাটিনসনকে এখনও ভালোবাসেন ক্রিস্টেন স্টুয়ার্ট।
রবার্ট প্যাটিনসনের সঙ্গে বিচ্ছেদের পর সামনে এগিয়ে যেতে চেষ্টা করলেও এখনও সাবেক প্রেমিককে ভালোবাসেন হলিউডি অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
‘কন্টাক্টমিউজিক’ জানিয়েছে, চার বছর প্রেমের পর চলতি বছরের মে মাসে ক্রিস্টেনের সঙ্গে প্রেমের ইতি টানেন রবার্ট। এরপর থেকে ক্রিস্টেন তার বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন কিন্তু কারও সঙ্গে প্রেম করার ইচ্ছা নেই তার।
এক সূত্র জানিয়েছে, ক্রিস্টেন এখনও রবার্টকে ভালোবাসেন। আর তাই অন্য কারও সঙ্গে প্রেম করার প্রশ্নই ওঠে না।
এদিকে ক্রিস্টেনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ক্রিস্টেন তার সবচেয়ে কাছের বন্ধুটির অভাব অনুভব করছেন। তার মনে হচ্ছে যেন তার নিজের একটি অংশ মরে গেছে এবং এই কষ্ট থেকে বেরিয়ে আসতে সময় লাগছে তার।
সূত্রটি আরও জানিয়েছে, ক্রিস্টেন খুবই বিমর্ষ দিন কাটাচ্ছেন, তিনি শুধু তার একান্ত ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং চেষ্টা করছেন মিডিয়া থেকে দূরে থাকতে।
