বাবার জন্য প্রিয়াঙ্কার পূজা
অসুস্থ বাবার জন্য ছয়ঘণ্টা পূজা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
বলিউডি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাবা অশোক চোপড়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রিয়াঙ্কা তার বাবার আরোগ্য লাভের জন্য স¤প্রতি একটানা ছয়ঘণ্টা পূজা করেছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
টাইমস অফ ইন্ডিয়া আরও জানিয়েছে, কয়েক বছর আগে প্রিয়াঙ্কার বাবার ক্যান্সার ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু সম্প্রতি আবারও ক্যান্সার আক্রান্ত হয়ে পড়েছেন অশোক চোপড়া। বাবাকে বর্তমানে আরও ব্যয়বহুল হাসপাতালে ভর্তি করিয়েছেন প্রিয়াঙ্কা এবং সেই সঙ্গে বাবার যথাযথ চিকিৎসাও নিশ্চিত করেছেন তিনি।
জুনের ৭ তারিখ বাবার আরোগ্য লাভের জন্য নিজ বাড়িতে ছয়ঘণ্টা ধরে ‘মহামৃত্যুঞ্জয়’ পূজার আয়োজন করেন প্রিয়াঙ্কা। শত ব্যস্ততার মধ্যেও প্রতি মুহূর্তে বাবার খবর নিচ্ছেন তিনি।
এদিকে জানা গেছে তার ‘ম্যারি কম’ বায়োপিকের কাজ ১০ জুন থেকে শুরু হবার কথা থাকলেও শুটিং পেছানো হয়েছে। সূত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সিনেমাটির পরিচালক ওমাং কুমার তখনই সিনেমাটির কাজ শুরু করবেন, যখন প্রিয়াঙ্কা কাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবেন।
