২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোলির জন্মদিনের উপহার

অস্ত্রোপচারের পর হবু স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে তার ৩৮তম জন্মদিন উপলক্ষে বিশেষ ধরনের অন্তর্বাস উপহার দিয়েছেন হলিউডি অভিনেতা ব্র্যাড পিট। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 03:42 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

‘সান অনলাইন’ জানিয়েছে, স্তন ক্যান্সারের ঝুঁকি এড়াতে সম্প্রতি নিজের দুটি স্তনই অপসারণ করে ফেলার পর ৪ জুন ৩৮তম জন্মদিন পালন করেছেন জোলি।

এক সূত্রের বরাতে জানা গেছে, অস্ত্রোপচারের পরে জোলি সুস্থ হয়ে ওঠার পর থেকেই তারা দুজন প্রেমে পাগল হওয়া কিশোর-কিশোরীর মতো আচরণ করছেন। তারা একে অন্যের হাত ছাড়তে চাচ্ছেন না।

সূত্রটি আরও জানায়, জুনের ৪ তারিখ জোলির জন্মদিন উপলক্ষ্যে ব্র্যাড ফরাসি ফ্যাশন ডিজাইনার হেইডি সিøমেইনকে সঙ্গে নিয়ে জোলির জন্য এক ক্লজেটভর্তি নতুন ডিজাইনের কাপড় তৈরি করেন। জোলি তার বাগদত্তের এই উপহারে এতটাই আনন্দিত হন যে তিনি কেঁদে ফেলেন। তিনি এই গরমের মৌসুমেই ব্র্যাডকে বিয়ে করবেন।

এদিকে ব্র্যাড পিটের নতুন সিনেমা ‘ওয়ার্ল্ড ওয়ার জি’-এর প্যারিসে অনুষ্ঠিত প্রিমিয়ারের মাধ্যমে অস্ত্রোপচারের পর প্রথম জনসম্মুখে আসেন জোলি। সেইসঙ্গে নিজের জন্মদিনও প্যারিসে উদযাপন করেন ওই অভিনেত্রী।