২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযোজনায় জেনিফার

নতুন সিনেমা ‘দ্য রুলস অফ ইনহেরিটেন্স’-এর মধ্য দিয়ে প্রযোজনা শুরু করবেন জেনিফার লরেন্স।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 12:46 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

অস্কারজয়ী হলিউডি অভিনেত্রী জেনিফার লরেন্স তার নতুন সিনেমা ‘দ্য রুলস অফ ইনহেরিটেন্স’-এ অভিনয়ের পাশাপাশি প্রযোজকের ভূমিকাও পালন করবেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

‘এইস শোবিজ’ জানিয়েছে, ব্র্যাডলি কুপারের সঙ্গে জেনিফার অভিনীত নতুন সিনেমা ‘সেরেনা’-এর পরিচালক সুজান বিয়ার পরিচালনা করবেন ‘দ্য রুলস অফ ইনহেরিটেন্স’।

সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে আমেরিকান লেখক ক্লেয়ার বিডওয়েল স্মিথের উপন্যাস অবলম্বনে। সিনেমাটিতে মা-বাবাহারা এক তরুণীর ভ‚মিকায় অভিনয় করছেন জেনিফার। 

সিনেমাটির প্রোডাকশন ‘ফিল্মনেশন’ এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, জেনিফার লরেন্স, সুজান বিয়ার, অ্যাবি মরগ্যান এবং ব্রুস কোহেনের মতো শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে আমরা খুবই উত্তেজিত। আমরা নিঃসন্দেহে বলতে পারি সিনেমাটির গল্প বিশ্বজুড়ে দর্শকের মন জয় করতে সক্ষম হবে।

এদিকে ‘দ্য রুলস অফ ইনহেরিটেন্স’ সিনেমাটির কাজ শুরু করার আগেই দুটি সিনেমার কাজ শেষ করে ফেলেছেন জেনিফার লরেন্স। এর মধ্যে একটি ‘দ্য ডেভিল ইউ নো’ মুক্তি পাবে ৯ জুলাই আর ‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’ মুক্তি পাবে ২২ নভেম্বর।