২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভিতে ‘হরগজ’

বিটিভিতে ৭ জুন, শুক্রবার সকাল সাড়ে দশটায় সম্প্রচারিত হবে ঢাকার নাট্যসংগঠন স্বপ্নদলের প্রযোজনা ‘হরগজ’। প্রয়াত নাট্যকার সেলিম আল দীন রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 12:06 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

এ বিষয়ে জাহিদ রিপন বলেন, “আমাদের এই বিশেষ মঞ্চায়নটি সাভার-ট্র্যাজেডিতে হতাহতদের উৎসর্গ করা হয়েছে। সেলিম আল দীনের নাটকটি বিটিভির মাধ্যমে সারাদেশের দর্শকরা দেখতে পাবেন। এতে আমরা আনন্দিত।”

তিনি আরও বলেন, “১৯৮৯-এ মানিকগঞ্জ জেলার হরগজ নামক স্থানে সংঘটিত প্রলয়সদৃশ টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে ১৯৯২-এ সেলিম আল দীন ‘হরগজ’ নাটকটি রচনা করেন। ‘হরগজ’ প্রযোজনাটির প্রেক্ষাপট আর সাম্প্রতিক সাভার-ট্র্যাজেডির উদ্ধার-অভিযান নানা মাত্রায় বিস্ময়করভাবে একই ধরনের। বিটিভিতে ‘হরগজ’-এর প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন আউয়াল চৌধুরী।”

এতে অভিনয় করেছেন সোনালী, শরীফ, শ্যামল, সুকন্যা, ইমন, রেজাউল, সামাদ, শিশির, শাহীন, মিতা, মোস্তাফিজ, নাবলু, মনির, জেবু, মাধুরী, অড্রি, রেজা, সাঈদ, জাহিদ প্রমুখ।

প্রযোজনাটির আলোক-পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, মঞ্চ-পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ ও আল-আমিন। প্রযোজনা-ব্যবস্থাপনায় রয়েছেন শিশির সিকদার।