২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও অমিতাভ-শাহরুখ

দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে দুই প্রজন্মের বলিউডি দুই অভিনেতা অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে। পরিচালক আর বাল্কির নতুন একটি সিনেমায় তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করবেন তারা। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 02:19 AM

Updated : 25 Apr 2022, 06:50 PM

‘মহাব্বতে’ এবং ‘কাভি খুশি কাভি গম’-এর পর আবারও একসঙ্গে বড়পর্দায় অভিনয় করবেন অমিতাভ এবং শাহরুখ। সম্প্রতি এ বিষয়ে অমিতাভ সাংবাদিকদের বলেন, “এ ব্যাপারে কথা হচ্ছে। আর বাল্কিই এ নিয়ে সঠিক তথ্য দিতে পারবেন।”

এদিকে প্রথমবারের মতো টেলিভিশন সিরিয়ালে অভিনয় করতে যাচ্ছেন অমিতাভ। জানা গেছে, বড় বাজেটের ওই টিভি সিরিয়ালে পরিচালক অনুরাগ কাশ্যপ থাকবেন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে।

আন্তর্জাতিক প্রযোজনা প্রতিষ্ঠান ‘এন্ডেমল’-এর সঙ্গে যৌথভাবে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন অমিতাভ।

পাশাপাশি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানটির ষষ্ঠ মৌসুম নিয়ে আবারও টিভিপর্দায় ফিরবেন অমিতাভ; অনুষ্ঠানটির শুটিং শুরু হবে জুন মাসের মাঝামাঝি সময়ে।