২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচার করাবেন ডেমি

বেশ কিছুদিন ধরেই গলার সমস্যায় ভুগছিলেন আমেরিকান গায়িকা ডেমি লোভাটো। আর তাই এ গ্রীষ্মেই টনসিল অপসারণে অস্ত্রোপচার করাবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 04:02 AM

Updated : 25 Apr 2022, 06:50 PM

ব্রিটিশ ট্যাবলয়েড ফিমেলফার্স্ট জানিয়েছে, কণ্ঠনালীর সমস্যায় ভুগছিলেন ওই ‘এক্স ফ্যাক্টর’ বিচারক। তাই ব্যস্ততা সত্ত্বেও কয়েকদিন সময় বের করে টনসিল অপসারণ করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০ বছর বয়সী ওই গায়িকা বলেন, “খুব শিগগিরি টনসিল অপসারণ করাব আমি। আমি অনেকদিন ধরেই সমস্যায় ভুগছিলাম। তবে কাজের চাপে সময় হয়ে ওঠেনি। টনসিলের কারণে অসুস্থতায় ভুগতে হচ্ছে। তাই এ আপদ দূর করাই ভালো।”