২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটম-লে ‘মন্টু সমাচার’ ও ‘জামাইবাবু

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 06:11 PM

Updated : 26 Jul 2022, 03:02 PM

৭ জুন সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাটম-ল মিলনায়তনে রঙ্গপীঠ নাট্যদলের ‘মন্টু সমাচার’ ও ‘জামাইবাবু’ নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটক দুটির নির্দেশনা দিয়েছেন গোলাম জিলানী।

এ বিষয়ে দলটির পরিচালক গোলাম জিলানী বলেন, “মমতাজউদদীন আহমদ রচিত ‘মন্টু সমাচার’ আমাদের নবম প্রযোজনা। অন্যদিকে অনিন্দ্যসুন্দর চট্টোপাধ্যায়ের ‘জামাইবাবু’ নাটকটির এটি দ্বিতীয় প্রদর্শনী।”

মন্টু ও হাক্কা এই দুটি চরিত্রকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘মন্টু সমাচার’-এ অভিনয় করেছেন মো. আলমগীর, নুসরাত ইকবাল এ্যানি, আমিরুন নেসা মিতা, আনোয়ার হোসেন জীবন, সাজ্জাদ লিপন, মো. ইমরান খাঁন, আজমিরা আক্তার মিরা, তারানা আক্তার, মো. ওয়াহিদুজ্জামান জিতু, মুন, মুনা। অন্যদিকে জামাইবাবু নাটকটিতে অভিনয় করেছেন হামিদুর রহমান পাপ্পু, গোলাম, শামসুন নাহার বিধি, নাগিনা, সুজানা প্রমুখ।

জিলানী আরও বলেন, “আমরা নিয়মিত নাটকের প্রদর্শনী করে আসছি। সেই ধারাবাহিকতায় এবারে এই নাটক দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আশা করছি দর্শক নাটক দুটি উপভোগ করবেন।”