২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমিও ২০১৩

বাপ্পী ও সারাহ জেরিন অভিনীত সিনেমা ‘রোমিও ২০১৩’ মুক্তি পাচ্ছে ৭ জুন। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সজল, শিবা, শানু প্রমুখ। রাজু চৌধুরী পরিচালিত সিনেমাটি ঢাকাসহ দেশের ৫০টি হলে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 01:11 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

তিতাস চলচ্চিত্রের প্রযোজনায় সিনেমাটির গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন, আলী আকরাম শুভ ও আহমেদ হুমায়ুন।

এ বিষয়ে রাজু চৌধুরী বলেন, “সবকিছু ঠিক থাকলে ৭ জুন শুক্রবার সিনেমাটি মুক্তি পাবে। ইতোমধ্যে ৫০টি হলে সিনেমার পোস্টার ও ট্রেইলার পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৮ হলে এটি মুক্তি দেওয়ার জন্য সবকিছু চূড়ান্ত হয়েছে। বাকি হলমালিকদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। দুইদিনের মধ্যে তাদের বিষয়টিও নিশ্চিত হবে।”

রাজু আরও বলেন, “সিনেমাটির কাজ শুরু হয় মার্চের প্রথম দিকে। এরই মধ্যে এর শুটিং, ডাবিং, সম্পাদনা ও সেন্সর ছাড়পত্রসহ অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে। হলে গিয়ে দর্শক সিনেমাটি দেখলেই আমাদের শ্রম স্বার্থক হবে।”

বাপ্পী বলেন, “আমার আগের সিনেমাগুলোর চেয়ে এতে ভিন্ন গেটআপ নিয়ে হাজির হচ্ছি। আশা করি, দর্শকদের ভালো লাগবে।”