২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে বয়স্ক ‘বন্ড গার্ল’

সবচেয়ে বয়স্ক ‘বন্ড গার্ল’ হবেন পেনেলপে ক্রুজ।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 01:00 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

জেমস বন্ডের ২৪তম সিনেমায় এবার ‘বন্ড গার্ল’ হবেন হলিউডি অভিনেত্রী পেনেলপে ক্রুজ। বলা হচ্ছে তিনিই হতে যাচ্ছেন সবচেয়ে বয়স্ক ‘বন্ড গার্ল’। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

‘দ্য সান ইউকে’ জানিয়েছে, কিছুদিনের মধ্যেই স্বামী হাভিয়ার বারডেমের ঔরসে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন পেনেলপে। এরপর আগামী বছরের এপ্রিলে ৪০ বছরে পা দেওয়ার পর জেমস বন্ডের শুটিং শুরু করবেন তিনি।

সবকিছু ঠিক থাকলে, পেনলপে হবেন সবচেয়ে বয়স্ক বন্ড গার্ল। এর আগে ১৯৬২ এর সিনেমা ‘গোল্ডফিঙ্গার’-এ অভিনেত্রী অনার ব্ল্যাকম্যান ‘পুসি গ্যালর’-এর চরিত্রে যখন অভিনয় করেছিলেন তখন তার বয়স ছিল ৩৯ বছর।

এ বিষয়ে এক সূত্র জানিয়েছে, বন্ড গার্লদের হতে হয় বুদ্ধিমতী এবং আকর্ষণীয়, আর পেনেলপের মধ্যে সেসবই আছে।

বন্ড সিরিজের সর্বশেষ সিনেমা ‘স্কাইফল’-এ ‘বন্ড গার্ল’-এর ভূমিকায় ছিলেন নাওমি হ্যারিস।