আমাদের ছবি
গণগ্রন্থাগার মিলনায়তনে ‘আমাদের ছবি’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী।
৫ জুন, বুধবার শাহবাগের গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘আমাদের ছবি’ শীর্ষক একদিনের চলচ্চিত্র প্রদর্শনী। সেদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত প্রদর্শিত হবে মোট নয়টি চলচ্চিত্র।
এ বিষয়ে প্রদর্শনী সমন্বয়ক মোল্লা সাগর গ্লিটজকে বলেন, “প্রদর্শনীর জন্য নির্বাচিত চলচ্চিত্রগুলোতে আমাদের রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রীয় ও সামাজিক অবস্থা ফুটে উঠেছে। সেইসঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গীও প্রকাশিত হয়েছে।”
প্রদর্শনীর তালিকায় থাকা চলচ্চিত্রগুলো হল : ইত্তুকগুলা চাঙমা পরিচালিত ‘হাউ ক্যান আই বিকাম বেঙ্গালি’ (১০মি.), রেশমি আহমেদ পরিচালিত ‘আমার প্রতিবাদ’ (৪০মি.), মাহবুবুর রহমান পরিচালিত ‘মাই বোথ হ্যান্ড’ (১০মি.), সাইফুল ওয়াদুদ হেলাল পরিচালিত ‘বাংলাদেশের হৃদয়’ (২২মি.), নুসরাত খান পরিচালিত ‘জয়েন দি ফাইট’ (০৬মি.), শামিম আক্তার পরিচালিত ‘পাহাড় থেকে সমতল’ (১০মি.), শামিমা বিনতে রহমান পরিচালিত ‘সং অফ আনসাং’ (২২মি.), সাইফুল ইসলাম জার্নাল পরিচালিত ‘গণদাবী’ (০৮মি.), মোল্লা সাগর পরিচালিত ‘জয় বাংলা’ (৬৯মি.)।
