“তরী আমার হঠাৎ ডুবে যায়” ...
আর তিনটি মাসের জন্য পুরো হল না পঞ্চাশ বছর। চলে যাবার মাত্র দুটো দিন আগেই শ্যুটিং শেষ করলেও পরের ধাপগুলো মিলিয়ে আর পুরোটা সম্পন্ন করে যেতে পারলেন না বিখ্যাত বাংলা গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বকশীকে নিয়ে তার বিশ নম্বর চলচ্চিত্র ‘সত্যান্বেষী’। ডায়াবেটিস ছিল, অগ্ন্যাশয়ে সংক্রমণও ছিল। অনিদ্রার জন্য ওষুধ নিতে হত, এমনকি হরমোন চিকিৎসা-পরবর্তী জটিলতাও চলছিল কিছুদিন ধরে। তবু, ইন্ডাস্ট্রির বা আশপাশের কেউ নিশ্চয়ই তাতে কোনো প্রস্তুতি শুরু করে দেয়নি এমন একটা ঘোর দুঃসংবাদ শোনার বা সামলানোর। ৩০ মে ২০১৩-এর এক নিষ্ঠুর সকালে হঠাৎ হার্ট-অ্যাটাক! দেহতরী ছেড়ে দিলেন গুরু। বিনা নোটিশেই নিথর নিশ্চল হল আমাদের দেয়ালে দেয়ালে বিরাজ-বাঁধাই এমনই জ্যান্ত, বাক্সময়, সদাসচল, বিরল দামি এক দেহঘড়ি! (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
