ফের বিয়ের করছেন জেলো
প্রেমিক ক্যাসপার স্মার্টের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন জেনিফার লোপেজ।
চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন জেনিফার লোপেজ। দুই বছর প্রেমের পর এবার ক্যাসপার স্মার্টের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এই পপতারকা। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘ওকে’ ম্যাগাজিন জানিয়েছে, ৪৩ বছর বয়সী গায়িকা জেনিফার মনে করেন ২৫ বছর বয়সী ব্যাকআপ ড্যান্সার ক্যাসপারের মধ্যে তিনি তার জীবনের ভালোবাসা খুঁজে পেয়েছেন।
এক সূত্র জানিয়েছে, জেনিফার ক্যাসপারকে তার জীবনের ভালোবাসা বলে সম্বোধন করেন। তিনি এটা বিশ্বাস করেন যে এতদিন তিনি ক্যাসপারকেই জীবনসঙ্গী হিসেবে খুঁজেছেন। ক্যাসপার তার চাইতে বয়সে ছোট হলেও জেনিফার বলেন এখন পর্যন্ত তিনি যত পুরুষের সঙ্গে মেলামেশা করেছেন একমাত্র ক্যাসপারকেই তার সবচেয়ে নির্ভরযোগ্য মনে হয়েছে। ক্যাসপার তাকে সবসময় অনুপ্রাণিত করে।
সূত্রটি আরও জানায়, জেনিফার এটা ভালো করেই জানেন, তার পরিচিত অনেকেই এই বিয়েতে তাকে সমর্থন করবেন না। জেনিফার এখন ওসব নিয়ে ভাবেন না। তিনি ক্যাসপারের স্ত্রী হতে চান।
জানা গেছে, জেনিফারের পাঁচ বছর বয়সী দুই যমজ পুত্র ক্যাসপারকে খুবই পছন্দ করে। এমনকি জেনিফার বলেন, তার পুত্রদের আসল বাবা মার্ক অ্যান্থনির চাইতেও তাদের বেশি ভালোবাসেন ক্যাসপার।
সূত্রটি আরও জানিয়েছে, ক্যাসপার জেনিফারের বাচ্চাদের খুবই ভালোবাসেন। এমনকি মাঝে মাঝে ওদের বাবা মার্কের চাইতেও তাদের সঙ্গে বেশি সময় কাটান তিনি।
জেনিফার এর আগে কিউবান অভিনেতা অহানি নোয়া, ক্রিস জুড এবং গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেছিলেন।
