২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে শাহরুখ

মাইক্রোব্লগিং সাইট টুইটারে ফিরেছেন শাহরুখ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 12:39 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

অ্যাকশন-কমেডি সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেসের’ শুটিং শেষে টুইটারে ফিরেছেন বলিউডি অভিনেতা শাহরুখ খান। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

প্রায় তিন মাস টুইটার থেকে দূরে ছিলেন শাহরুখ। তার সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকন ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমাটির শুটিং শেষ হবার বিষয়টি টুইটারে পোস্ট করেছিলেন, আর টুইটারে ফিরেই সেই একই পোস্ট পুনরায় পোস্ট করেন শাহরুখ।

জানুয়ারি মাসে কিছু সংখ্যক ফলোয়ারের আচরণে বিরক্ত হয়ে টুইটার ব্যবহার বন্ধ করে দিয়েছিলেন শাহরুখ খান।