সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ
সার্ক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে বাংলাদেশের ‘গেরিলা’ দিয়ে।
সার্ক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘গেরিলা’ দিয়ে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ২৬ থেকে ৩১ মে অনুষ্ঠিত হচ্ছে সার্ক চলচ্চিত্র উৎসব। ছয়দিনের ওই উৎসবে প্রদর্শনের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের চারটি চলচ্চিত্র।
সার্ক চলচ্চিত্র উৎসব-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উৎসবের উদ্বোধন হবে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ চলচ্চিত্রের প্রদর্শনীর মাধ্যমে।
প্রর্দশনের তালিকায় আরও রয়েছে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’, ফখরুল আরেফীনের প্রামাণ্যচিত্র ‘আলবদর’ এবং অপর একটি প্রামাণ্যচিত্র ‘লোকনায়ক কাঙাল হরিনাথ’।
বাংলাদেশের প্রতিনিধিত্বকারী চারটি চলচ্চিত্র বিভিন্ন শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে ২০১১ সালে। এরমধ্যে ‘গেরিলা’ চলচ্চিত্রটি ১০টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে।
