সজলের চলচ্চিত্রে বিপাশা
সজল খালেদের চলচ্চিত্রে অভিনয়ের কথা ছিল বিপাশা হায়াতের।
চলচ্চিত্র ‘কাজলের দিনরাত্রি’তে অভিনয়ের জন্য বিপাশা হায়াতকে প্রস্তাব দিয়েছিলেন সদ্যপ্রয়াত পরিচালক সজল খালেদ।
এ বিষয়ে বিপাশা গ্লিটজকে বলেন, “সজল তার চলচ্চিত্রে অভিনয় করতে বলেছিলেন আমাকে বেশ কয়েকবার। বইটাও দিয়েছিলেন পড়ার জন্য। কিন্তু আর করা হয়নি, নিজের প্রস্তুতি, অন্যান্য ব্যস্ততা মিলিয়ে ওকে আর সময় দেওয়া হয়ে ওঠেনি। তবে যোগাযোগ হত নিয়মিত, কথা হত ভবিষ্যতে একসঙ্গে কাজ করার।”
তিনি আরও বলেন, “আমি আসলে চরিত্র নিয়ে ভাবি প্রথমে, এরপর ব্যাপ্তি, মাত্রা ও অন্য কিছু। সব মিলিয়ে সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিই কোথায় কাজ করব আর কোথায় করব না।”
