২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইফ ইজ বিউটিফুল

শিল্পকলায় মাইম আর্ট-এর ‘লাইফ ইজ বিউটিফুল’।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2013, 03:08 PM

Updated : 25 Apr 2022, 06:46 PM

মঞ্চে আসছে মূকাভিনয় প্রযোজনা ‘লাইফ ইজ বিউটিফুল’। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে হতে যাচ্ছে প্রযোজনাটির প্রথম প্রদর্শনী।

এ বিষয়ে একক অভিনয় শিল্পী নিথর মাহবুব গ্লিটজকে জানান, ‘লাইফ ইজ বিউটিফুল’-এ রয়েছে পাঁচটি পর্ব। এর মূল পর্বটি একজন হতাশাগ্রস্ত বেকার যুবককে কেন্দ্র করে। যুবকটি বেকার হওয়ার কারণে প্রেমিকার কাছে প্রত্যাখ্যাত হয়। এরপর সে সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করবে। কিন্তু তারপর কয়েকটি কারণে সে আবার নতুন করে জীবন গড়ার সিদ্ধান্ত নেয়। এরপর ইট ভাঙার কাজ করে, ঠেলাগাড়ি চালায়, এমন আরও কিছু কায়িক পরিশ্রমের কাজ করে।

তিনি আরও বলেন, “আসলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে চাকরি করার মাধ্যমেই যে জীবন চালাতে হবে, তার কোনো মানে নেই। এর মূল মেসেজটা হল, জীবন সুন্দর।”

অন্যান্য পর্বের মধ্যে রয়েছে, ‘বাংলাদেশ’, ‘ইভটিজিং’, ‘অনুতপ্ত’ ও ‘অ্যাক্রোবেটিক’ শিরোনামের পর্ব, জানিয়েছেন মাহবুব।

লাইফ ইজ বিউটিফুল প্রযোজনা করছে মূকাভিনয় সংগঠন মাইম আর্ট।