২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জোলির ডিম্বাশয় অপসারণ

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 01:13 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

ক্যান্সারের আশঙ্কায় দুটি স্তন অপসারণের পর এবার ডিম্বাশয় অপসারণ করবেন অস্কার বিজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। খবর জি নিউজ ব্যুরোর।

‘পিপল ম্যাগাজিন’ জানিয়েছে, ক্যান্সার হবার আশঙ্কা থাকায় অস্ত্রোপচারের মাধ্যমে এবার ডিম্বাশয় অপসারণ করতে চান জোলি।

এর আগে স্তন ক্যান্সারের আশঙ্কায় নিজের দুটি স্তনই অপসারণ করে ফেলেন এই অভিনেত্রী, যার ফলে তার স্তন ক্যান্সারের আশঙ্কা ৮৭ শতাংশ থেকে ৫ শতাংশে নেমে আসে।

জানা গেছে, শরীরের একটি ত্রুটিপূর্ণ জিনের কারণে ডিম্বাশয়ের ক্যান্সার হবারও আশঙ্কা রয়েছে তার; ডাক্তারদের হিসেব অনুযায়ী ওই আশঙ্কার পরিমাণ ৫০ শতাংশ।