২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেন আফ্লেকের জুতো

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 01:02 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

হলিউডি অভিনেতা বেন আফ্লেক সম্প্রতি একটি বিশেষ জুতোর কালেকশন ডিজাইন করেছেন, যার বিক্রয়লব্ধ অর্থের একটি অংশ দেওয়া হবে চ্যারিটিতে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

‘কন্টাক্টমিউজিক’ জানিয়েছে,বেন সম্প্রতি জুতোর কোম্পানি ‘টমস’-এর সঙ্গে একাত্ম হয়ে একটি বিশেষ জুতোর কালেকশনের নকশা করেছেন। আর প্রতিটি জুতোর বিক্রয়লব্ধ অর্থ থেকে ৫ ডলার করে দেওয়া হবে ‘ইস্টার্ন কঙ্গো ইনিশিয়েটিভ’ নামের একটি দাতব্য সংস্থাকে যারা আফ্রিকার কঙ্গোতে শিশুদের জন্য কাজ করে।

জানা গেছে, এই বিশেষ জুতোর কালেকশন তৈরি হবে কঙ্গোর একটি কোম্পানিতে।