২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্য ভয়েস’-এ ফিরছেন ক্রিস্টিনা

শাকিরাকে হটিয়ে ‘দ্য ভয়েস’-এর বিচারক হচ্ছেন ক্রিস্টিনা অ্যাগুইলেরা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 01:27 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

রিয়ালিটি শো ‘দ্য ভয়েস’-এর চলতি সেশনে বিচারক হিসেবে শাকিরার স্থানে এবার ফিরছেন অনুষ্ঠানটির সাবেক বিচারক ক্রিস্টিনা অ্যাগুইলেরা। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

কন্টাক্টমিউজিক জানিয়েছে, এর আগে ২০১২ সালে অনুষ্ঠানটির তৃতীয় সেশন শেষ হওয়ার পরে ক্রিস্টিনা তার নতুন অ্যালবাম ‘লোটাস’-এর প্রচারের জন্য বিচারকের পদ থেকে সরে আসেন।

তবে অনুষ্ঠানটির অন্যতম বিচারক সি লো গ্রিন আবারও ফিরবেন কি না এ বিষয়ে এখনও জানা যায়নি।