২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখী সাজে অন্যমেলা

প্রতি বছরের মত এবারও পহেলা বৈশাখ সামনে রেখে বৈশাখী উৎসবের আয়োজন করেছে বুটিকটি। তাদের রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, ছেলে ও মেয়েদের ফতুয়া, লম্বা ও খাটো পাঞ্জাবি, বাচ্চাদের পোশাক ইত্যাদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 02:47 AM

Updated : 13 Oct 2022, 02:50 PM

পোশাকের নকশায় লাল, সাদা, কালো, মেরুন, বিস্কিট, সবুজ, নীল ও ফিরোজা রঙ গুরুত্ব দেওয়া হয়েছে।

মসলিন, সুতি, এন্ডি কটন, হাফসিল্ক শাড়িতে ব্লক, স্ক্রিন প্রিন্ট-এর সাথে মেশিন ইম্ব্রইডারি, এপ্লিক, কারচুপি ও সিকোয়েন্সের কাজ করা হয়েছে।

কারচুপির কাজে ব্যবহার করা হয়েছে সুতা, চুমকি, দপ্‌কা, পাথর, পাইপ, পুঁতি, ডলারসহ অনেক কিছু। নিব, তাঁতের সুতি কাপড়, এন্ডি, ভয়েল, সেমব্রে, লিলেন কটন ও মসলিন কাপড়ের সালোয়ার কামিজে স্ক্রিন প্রিন্ট ও ব্লক করে হাতের কাজ, কারচুপির কাজ ও মেশিন ইম্ব্রইডারি করা হয়েছে।

ছেলে ও মেয়েদের ফতুয়া এবং পাঞ্জাবিতে লাল, সাদা, মেজেন্টা, কালো, অ্যাশ, সবুজ ও মেরুন রঙ প্রাধান্য দেওয়া হয়েছে। নকশার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে স্ক্রিন প্রিন্ট ও ব্লক। সেই সাথে মেশিন ইম্ব্রইডারি,  হাতের কাজ ও কারচুপির কাজ করা হয়েছে।

বৈশাখী উৎসবের এসব পোশাকের মূল্য শাড়ি ২ হাজার ৪৫ টাকা থেকে ৮ হাজার ৮ শত ৮৫ টাকা। সালোয়ার কামিজ ২ হাজার ৮৫ টাকা থেকে ৬ হাজার ৭শত ৮৫ টাকা। ছেলেদের ফতুয়া ৭৫০ টাকা থেকে ১ হাজার ৫০ টাকা। মেয়েদের ফতুয়া ৭৪৫ টাকা থেকে ১ হাজার ৪শত ৮৫ টাকা। লম্বা পাঞ্জাবি ১ হাজার ২ শত ৮৫ টাকা থেকে ২ হাজার ৫ শত ৫৫ টাকা। খাটো পাঞ্জাবি ৮৮৫ থেকে ১ হাজার ৮ শত ৮৫ টাকা।  বাচ্চাদের পোশাক ৫৯৫ থেকে ২ হাজার ১ শত ৪৫ টাকা।

অন্যমেলার বৈশাখী সংগ্রহ পাওয়া যাবে তাদের বনানী, শুক্রাবাদ,  রাইফেলস স্কয়ার শপিং মল, বেইলী ফিয়েস্তা- বেইলী রোড, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, ও উত্তরার সেক্টর তিন-এর স্বদেশী বিক্রয়কেন্দ্রে।