লোকাল ট্রেনে ‘ঘনচক্কর’-এর প্রচার
বলিউডি অভিনেত্রী বিদ্যা বালান এবং অভিনেতা এমরান হাশমি অভিনীত ‘ঘনচক্কর’ সিনেমায় লোকাল ট্রেন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানা যায়। আর তাই নির্মাতারা সিনেমাটির প্রচারে বেছে নিয়েছেন লোকাল ট্রেনকেই। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
একটি ঘনিষ্ঠ সূত্রে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মুক্তি প্রতীক্ষিত ওই সিনেমাটিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে মুম্বাইয়ের লোকাল ট্রেন। আর তাই যখন প্রচারের বিষয়টি উঠে এসেছে তখন নির্মাতারা প্রথমেই বেছে নিয়েছেন লোকাল ট্রেনকে।
মাধ্যমটি জানিয়েছে, ‘মুম্বাই. দিল্লি, ইন্দোর এবং লখনৌ এ চারটি শহরে লোকাল ট্রেনে চড়ে সিনেমাটির প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন ইমরান এবং বিদ্যা।’
রাজকুমার গুপ্ত পরিচালিত ‘ঘনচক্কর’ সিনেমাটি চলতি বছরের ২১ জুন মুক্তির প্রতীক্ষায় রয়েছে।
