বৈশাখী আয়োজন নিয়ে চরকা
২৭ মার্চ থেকে শুরু হয়েছে চরকা’র বৈশাখী আয়োজন। প্রতিটি পোশাকেই রয়েছে কম বেশি নতুনত্বের ছোঁয়া।
চরকা এবার তাদের বৈশাখী সংগ্রহের নাম দিয়েছে ‘বর্ণালী’। বাংলা নতুন বছরটি স্বাগত জানাতে তাদের পোশাকে ফুটিয়ে তুলেছে বৈশাখের নানান ঐতিহ্যবাহী মোটিফ, ফুলেল ও আল্পনা ধারার নকশা।
লাল, সাদা, কালো, হলুদ, নীল, বেগুনী, কমলাসহ উজ্জ্বল রংগুলি প্রাধান্য পেয়েছে। পাশাপাশি পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে দেশীয় অনুষঙ্গ।
টাঙ্গাইলের তাঁতের শাড়ি, খাদি, সুতি ও তাঁতের তৈরি কাপড় প্রাধান্য দেওয়া হয়েছে। বড়দের পাশাপাশি ছোটদের জন্যও থাকছে কুর্তা ও ফতুয়া।
বৈশাখ উপলক্ষ্যে তৈরি এই পোশাকগুলোর নকশার মাধ্যম হিসেবে ব্যবহার হয়েছে ব্রাশ, কারচুপি, ইমব্রয়ডারি ও প্যাচ ওয়ার্ক।
মেয়েদের সালোয়ার কামিজের কাটায় রয়েছে আলাদা ধরন। শাড়ির ক্ষেত্রে নকশায় থাকছে ভিন্নতা। এছাড়াও রয়েছে মেয়েদের একক পোশাক। যে কেউ সহজেই পছন্দ অনুযায়ী বিভিন্ন ওড়না, কামিজ ও সালোয়ারের সাথে মিলিয়ে তৈরি করে নিতে পারেন তার বৈশাখের পোশাকটি। এক্ষেত্রে নিজের পছন্দ অনুযায়ী রঙের মিশ্রণের সুযোগতো থাকছেই।
বৈশাখী পোশাকগুলোর মূল্যসীমা ১৫০ টাকা থেকে ৮ হাজার ৫শত টাকা পর্যন্ত।
চরকার বিক্রয় কেন্দ্রগুলো হল: মিরপুর রোডের অরচার্ড পয়েন্ট, ধানমন্ডির আনাম র্যাঙ্গস প্লাজা ও বেইলী রোডের বেইলি ফেসটা।
