কে ক্র্যাফ্ট এর বৈশাখী আয়োজন
কে ক্র্যাফ্ট নতুন বছরকে স্বাগত জানাতে ক্রেতাগোষ্ঠির সামনে উপস্থাপন করছে নতুন নতুন ডিজাইনের শাড়ী, সালোয়ার-কামিজ, টপ্স, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, শিশুদের পোশাক, গহনা, উপহার ও গৃহসজ্জা সামগ্রী। রঙ হিসেবে প্রধানত ব্যবহার হয়েছে লাল, মেরুন, কমলা, সাদা, অফহোয়াইট, ম্যাজেন্টাসহ নানা রঙ। এদেশের ঐতিহ্যবাহী লোকধারার বিভিন্ন নকশার নিরীক্ষাধর্মী নাগরিক ব্যবহার করা হয়েছে পোশাক ও অনুষঙ্গে।
নববর্ষের শাড়ি
এ বছরে শাড়ির বৈচিত্রপূর্ণ ডিজাইনের একটি বড় আয়োজন করেছে কে ক্র্যাফট। নিজস্ব নকশায় বোনা তাঁতের শাড়িতে থাকছে বুননরীতি, মোটিফের ব্যবহার উপস্থাপনা, রঙের বিন্যাস, ভ্যালু অডিশনে নানা মিডিয়ার ব্যবহার এ নিপুনতা। এবারের বৈশাখের কাজে বিষয় হিসেবে নানারকম ভিন্নতা আনা হয়েছে। পটচিএ, ট্রাইবাল মোটিফ, গ্রীক আর্চ মোটিফ, ফ্লাওয়ার মোটিফ ইত্যাদি বিষয় রয়েছে।
তাঁতে ডবি/জ্যাকার্ড ডিজাইনকৃত ও ভাইটাল শাড়ির বিশেষ আয়োজন থাকছে। উজ্জ্বল রঙ, কণ্ট্রাস্ট কম্বিনেশন উৎসবমুখী তরুণমনের উপযোগী এ শাড়িগুলোতে ইক্কাত, চেক, ডবি ও জ্যাকার্ড ডিজাইন দেখা যাবে।
মানিকগঞ্জে বোনা এন্ডি শাড়ির সাথে চাপাইনবাবগঞ্জের বলাকা সিল্কের কম্বিনেশনে তৈরি শাড়িতে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, এল্পিক, হাজার বুটি, ইমব্রয়ডারি, চুমকি পুতি, ভরাট ও কাঁথা স্টিচের কাজ করা হয়েছে। রুচিশীল ও যত্নে তৈরি টারসেলের ব্যবহার শাড়ীর উপস্থাপনায় এনেছে বৈচিত্র। মসলিন শাড়িতে জমকালো ও উৎসবধর্মী শেডওয়ার্ক, ভারী চুমকির কাজ, কারচুপি ও মেশিন ইমব্রয়ডারি, প্যাচওয়ার্ক করা হয়েছে।
বৈশাখী আয়োজনে রুচির কথা মাথায় রেখে বিভিন্ন দামে কে ক্র্যাফ্ট শাড়ির সংগ্রহ সাজিয়েছে।
সালোয়ার কামিজ
ফতুয়া-টপ্স
বৈশাখী আয়োজনের ফতুয়া ও টপস এ দেখা যাবে কাট এর বৈচিত্র, কাপড়ে নিজস্ব নকশায় বোনা, সাদামাটা কিন্তু কাটিং এ স্মার্ট লুক। ভ্যালু অ্যাডিশন ও অনুষঙ্গে চমৎকারিত্ব। টপ্স ও ফতুয়ার নকশায় হাতের কাজে শেডওয়ার্ক, কাঁথা কাজ, মানিকগঞ্জের ভরাট এপলিক এর কাজ করা হয়েছে। সাথে সামঞ্জস্যপূর্ণ রঙ এ সিকোয়েন্স, বিডস ও হাজার বুটি করা হয়েছে। এ ছাড়া অনুষ্ঠান উপযোগি এন্ডি, জয় সিল্ক ও মসলিনে কাটে ভিন্নতা এনে ইমব্রয়ডারি, মেশিন কাটওয়ার্ক, কারচুপি কাজ করা হয়েছে। দামের ক্ষেত্রে সকল ক্রেতার কথা বিবেচনা করে যৌক্তিক মূল্য নির্ধারন করা হয়েছে।
শিশুদের জন্য
এছাড়াও একোয়া ফিস, চিলড্রেন পেইটিং, ফোক আর্ট, পেঁচা, ঘুড্ডি ইত্যাদি বিষয় নিয়ে ফতুয়া, টি-শার্ট, শর্ট পাঞ্জাবি অলংকিত করা হয়েছে। মাধ্যম হিসেবে স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারী শামুক ঝিনুক ব্যবহার, হ্যান্ড এপলিক ও সুতার কাজ করা হয়েছে ।
নববর্ষের পাঞ্জাবি
শর্ট পাঞ্জাবির বিশেষ অয়োজন থাকছে তরুন মনের ক্রেতাদের জন্য। কাট এ নতুনত্ব, উপস্থাপনায় বৈচিত্র, রঙ এর বিন্যাসে চমৎকারিত্ব শর্ট পাঞ্জাতিতে দেখা যাবে। লম্বায় কিছুটা খাটো, ভ্যালু অ্যাডিশনে পরিমিতি বোধ, কলার-স্লিভ এ পরীক্ষা নিরীক্ষা থাকছে শার্ট পাঞ্জাবিতে। এবারের বৈশাখে ছেলেদের পোশাকে আনা হয়েছে নানা রকম ভিন্নতা ইসলামিক মোটিফ, আর্চ গ্রীক মোটিফ, ন্যাচার সিরিজ, টেক্সটাইল ডিজাইন, ল্যান্ডস্কেপ, ফ্লাওয়ার মোটিফ, ছেলেবেলা সিরিজ, জীবনের হিসাব-নিকাশ, আনন্দ বেদনার টানপোড়ন সিরিজ। মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়েছে জিপার ইমব্রয়ডারি, বিডস্, পুঁথি, কারচুপি, স্ক্রিনপ্রিন্ট, হাতের কাজ, ভিন্ন লেআউটে প্যাচ ওয়ার্ক রেক্সিন, মেটাল ইত্যাদি। এছাড়াও বুনন ও নকশায় শর্ট পাঞ্জাবিতে ব্যবহৃত উপকরণে থাকছে নতুনত্ব।
ছেলেদের ফতুয়া ও শার্ট
প্রধানতঃ তরুন মনের মানুষের কথা চিন্তা করে নকশা করা ফতুয়ার সংগ্রহটিতে কাপড়ে নানান ভিন্নতা থাকছে। স্ট্রাইপ, চেক, ইক্কাত, সলিড, জ্যাকার্ড ও ডবি বুননের ফতুয়াগুলো কাট ও ফিনিশং-এ উন্নত। কাট বেস্ড ফতুয়ার পাশাপাশি ভ্যালু অ্যাডিশন হিসাবে এসেছে হাতের কাজ, ইমব্রযডারি, প্রিন্ট, ইরি কাজসহ নানান মিডিয়া। এছাড়াও কে ক্র্যাফট-এ থাকছে স্ট্রাইপ, চেক শার্ট, প্রিন্ট শার্ট। প্রিন্ট এর শার্ট এ ব্যবহৃত হয়েছে জ্যামিতিক ধারা। ফতুয়া, শার্ট ও টি-শার্টে মোটিফ হিসাবে প্রাধান্য পেয়েছে টেরাকোটা মোটিফ ও লোকজ নানা মোটিফ।
বনানী ১১ নাম্বার রোড, নিউ বেইলি রোড, সীমান্ত স্কয়ার, প্লাজা এ আর, সোবানবাগ, মালিবাগ মৌচাকের কাছে, মিরপুর-২ স্টেডিয়ামের বিপরীতে, দেশীদশ বসুন্ধরা সিটি লেভেল-৭, দেশী দশ-হাশিম টাওয়ার তেজগাও আ/এ গুলশান লিংক রোড, উত্তরা টাওয়ার, উত্তরা সেক্টর ৩, আজিজ সুপার মার্কেট শাহবাগ ও চট্টগ্রাম দেশীদশ এর কে ক্র্যাফট এর এই সকল বিক্রয় কেন্দ্রে চলছে বৈশাখী প্রদর্শনী।
