২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকে স্বাধীনতা

গর্ব করার মতো আমাদের যা কিছু আছে, তার অনুভূতিকে আরো বেশি করে মানুষের কাছে তুলে ধরার প্রচেষ্টায়, স্বাধীনতার মহিমা পোশাকের মাধ্যমে সমুন্নত করতে সচেষ্ট হয়েছে দেশের অন্যতম ফ্যাশন হাউসগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 12:45 PM

Updated : 13 Oct 2022, 02:49 PM

স্বাধীনতার মাসে কে ক্র্যাফ্‌ট নতুন পোশাকের পসরা সাজিয়ে বসেছে। পহেলা মার্চ থেকে তাদের প্রতিটি বিক্রয় কেন্দ্রে এই নতুন পোশাক পাওয়া যাচ্ছে।

প্রধানত সুতি কাপড়ে তৈরি এই স্বাধীনতার পোশাকে রং হিসেবে ব্যবহৃত হয়েছে সবুজ ও লাল। নিজস্ব বুনন আর নকশায় লাল-সবুজে শাড়ি, টাই এন্ড ডাই শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া ও টপস, পাঞ্জাবি, টি শার্ট, শাল, ব্যান্ডানা, স্কার্ফ এর একটি সমৃদ্ধ আয়োজন করা হয়েছে। শিশুদের জন্যেও পোশাক রেয়েছে এ আয়োজনে।

ছেলে মেয়েদের ফতুয়ার মূল্য ৩৫০ টাকা থেকে ৫৯৫ টাকা, সালোয়ার কামিজ ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা, বিভিন্ন ধরনের শাড়ি ৭০০ টাকা থেকে ১৪০০ টাকা, টি শার্ট ২২৫ টাকা থেকে ২৭৫ টাকা পর্যন্ত।

প্রতি বছরের মত এবারও নগরদোলা নিয়ে এসেছে স্বাধীনতার পোশাক। লাল-সবুজের নান্দনিকতায় তাদের পোশাক সম্ভারে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ছেলে-মেয়েদের ফতুয়া এবং বাচ্চাদের সব ধরনের পোশাক। বাবা মায়ের পোশাকের সাথে মিল রেখে করা হয়েছে বাচ্চাদের পোশাক। কারুকাজ হিসাবে ব্যবহার করা হয়েছে হাতের কাজ, ইম্ব্রইডারি, স্ক্রিন প্রিন্ট, ব্লক, কারচুপি ও অন্যান্য মাধ্যমের কাজ। পোশাকে রং নির্বাচনের ক্ষেত্রে বিজয়ের লাল সবুজের পাশাপাশি অন্যান্য রঙগুলো এসেছে। পোশাকের দাম নির্ধারণ করা হয়েছে ক্রেতা সাধারনের ক্রয় ক্ষমতা ও সাধ্যের মধ্যে। পাওয়া যাবে নগরদোলার সব বিক্রয়কেন্দ্রে।

এছাড়া বুটিক হাউস চরকা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তাদের বিভিন্ন পণ্যের উপর সর্বোচ্চ শতকরা পঞ্চাশ ভাগ পর্যন্ত মূল্য ছাড়ের ব্যবস্থা করেছে। তাদের এই কার্যক্রম চলবে ২৬শে মার্চ পর্যন্ত।