খোঁজ খবর
‘শার্ট গ্যালারি’র আরামদায়ক শার্ট। আতত্বীন ক্যাফে নিয়ে এসেছে আরব দেশিয় খাবারের সমারহ। নগরদোলা দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে পোশাক।
গরমে আরামদায়ক শার্ট-এর পসরা সাজিয়ে বসেছে এই প্রতিষ্ঠানটি। গুলশান পিংকসিটি ও এলিফ্যান্টরোডের বিএস ভবনের বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে তাদের শার্টগুলো। মূল্যসীমা ১২শ থেকে ২ হাজার টাকা। ছেলেদের জন্য এসব শার্ট ছাড়াও তাদের রয়েছে অফিস শার্ট, স্কুল শার্ট, পার্টি শার্ট ইত্যাদি। আরও আছে শার্ট এর কাপড় ও বিভিন্ন রকম টাই।
ঘরে বসেই নগরদোলার পোশাক
ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে এই বুটিক হাউসটি শুরু করেছে নতুন সেবা কার্যক্রম। এখন থেকে তারা ক্রেতাদের দ্বারে দ্বারে তাদের তৈরি পোশাক পৌঁছে দিবে। এর জন্য নগরদোলার ফেইসবুক পেইজ থেকে ছবি দেখে ফোনের মাধ্যমে বা ফেইসবুকে ম্যাসেজের মাধ্যমে অর্ডার করলে তা দেশের ভেতর যেকোন জেলায় পাঠিয়ে দেয়া হবে। এক্ষেত্রে কোন অতিরিক্ত অর্থ নেওয়া হবে না। এছাড়া তাদের কোন কাপড় গুণগত কারণে ছিড়ে গেলে অথবা রঙ উঠে গেলে পরিবর্তন বা মূল্য ফেরতের ব্যবস্থা করেছে।
আরব দেশিয় খাবার ও ডেজার্ট-এর নতুন আয়োজন নিয়ে এসেছে তারা। বনানীর ২৭ নম্বর রাস্তায় অবস্থিত এই রেস্তোরাঁর খাবারগুলোর মধ্যে আছে শীশ তাউক, লাহাম শীশ কাবাব, রিয়াম, হোমস্ তাহীনা, মুতাব্বেল, খেপছা ডিজাজ। এছাড়া খেপছা লাহামসহ বাকলাভা মাহালাবিয়ার ইত্যাদি ডেজার্ট পাওয়া যাচ্ছে এখানে।
