সোনার প্রলেপে অলঙ্কার
দিন দিন বাড়ছে সোনার দাম। সাধারণ মানুষ খাবি খাচ্ছেন সোনা কিনতে গিয়ে। আবার সোনার তৈরি গহনা পরে যে বাইরে চলাফেরা করবেন সেটাও বর্তমান সমাজ ব্যবস্থায় সম্ভব নয়।
ইকরার মতো অনেকেই এখন এই গহনাটির উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। দিন দিন সোনার দাম বেড়ে যাওয়ায় বিকল্প পথ বেছে নিচ্ছেন অনেক ব্যবহারকারী। রুপার গহনার উপর স্বর্ণের প্রলেপ দিয়ে তৈরি করা হচ্ছে গোল্ড প্লেটেড জুয়েলারি। রুপার দাম সাধ্যের মধ্যে থাকায় স্বর্ণের গহনার চেয়ে এই গহনার চাহিদা বাড়ছে।
বসুন্ধরা সিটি সুপার মার্কেটের স্বর্ণকার আজিম জানান, “সোনার ভরি এখন প্রায় পঞ্চাশ হাজারের ঘরে। তাই স্বর্ণের চেয়ে মানুষ রুপার তৈরি এসব অলংকারের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন।”
এই মার্কেটে এখন প্রায় ত্রিশ থেকে চল্লিশটি গোল্ড প্লেটেড জুয়েলারির দোকান রয়েছে। স্বর্ণ ব্যবসায়ী আনন্দ দাশ বলেন, “এসব অলংকারে তিন বছরের গ্যারান্টি দেয়া থাকে। তবে এর আগেই যদি কেউ গহনা পরিবর্তন করতে চান তবে আমরা দামের ক্ষেত্রে শতকরা ৫০ ভাগ পর্যন্ত ছাড় দিয়ে থাকি।
সাভারের ভাকুটায় এসব অলঙ্কার বেশি তৈরি হয়। এছাড়াও মিরপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জেও রয়েছে এসব অলঙ্কার তৈরি কারখানা।
তাঁতীবাজারের বেশ কিছু স্বর্ণকার বর্তমানে এ ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের কাছ থেকে ইচ্ছে করলে ফরমায়েশ দিয়েও এসব অলঙ্কার বানানো যাবে। আবার তৈরি গহনা কেনাও যায়। এক্ষেত্রে অবশ্য দামের তেমন হেরফের হয় না। তবে রুপার দামের উপর এসব অলঙ্কারের দাম নির্ধারিত হয় না। মম জুয়েলার্সে সর্বনিম্ন একটা সেট পাওয়া যাবে ২০০০ টাকায়। সর্বোচ্চ মূল্য নির্ভর করে গহনার নকশার উপর।
