খোঁজ খবর
বিভিন্ন বুটিক হাউসগুলো তাদের গরমের পোশাকে দিচ্ছে স্বাধিনতা দিবসের বিশেষ ছাড়। বিশ্ব বই দিবস উপলক্ষ্যে ব্রিটিশ কাউন্সিল ও ডেফোডিল এডুকেশন নেটওয়ার্ক-এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে বই পড়া প্রতিযোগিতা।
ব্রিটিশ কাউন্সিলের বই পড়া প্রতিযোগিতা
‘একটি বইয়ের মালিক হউন, একটি বই পড়ুন’-এ স্লোগান প্রতিপাদ্য করে প্রথমবারের মত ব্রিটিশ কাউন্সিল এবং ডেফোডিল এডুকেশন নেটওয়ার্ক এর সাথে যৌথ ভাবে গত ৯ মার্চ ‘বিশ্ব বই দিবস-২০১৩’ উদযাপন করেছে। এ উপলক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের ফুলার রোডের কার্যালয়ের আঙ্গিনায় বেলুন উড়ানোর মাধ্যমে মাসব্যাপি এক বই পড়া কর্মসূচি ঘোষনা করেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন ডেফোডিল এর কর্ণধার মোহাম্মদ সবুর খান, ব্রিটিশ কাউন্সিল রিসোর্স সেন্টার ম্যানেজার সারওয়াত মাসুদা রেজা।
মাসব্যাপী বই পড়া প্রতিযোগিতা সম্পর্কে ব্রিটিশ কাউন্সিল রিসোর্স সেন্টার ম্যানেজার সারওয়াত মাসুদা রেজা বলেন, “৬ষ্ঠ শ্রেণী থেকে যে কোন বয়সের ব্যক্তিই এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন।” নিয়ম সম্পর্কে তিনি জানান- এর জন্য ৯ এপ্রিল ২০১৩ এর মধ্যে নির্দিষ্ট রেজিট্রেশন ফি দিয়ে ঢাকা, চট্টগাম এবং সিলেটের ব্রিটিশ কাউন্সিলের শাখা থেকে বই সংগ্রহ করতে পারবেন। পরে প্রতিটি বিভাগীয় শহরে পঠিত বইটির উপর একটি সংক্ষিপ্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি দলভিত্তিক এই প্রতিযোগিতাটির প্রতিটি দলের জন্য নেটবুকসহ থাকছে আকর্ষনীয় পুরষ্কার।”
রনজিৎএর তাঁতের শাড়ি
টাঙ্গাইলের তরুন ডিজাইনার রনজিৎ কুমার সরকার এই সময়ের জন্য তৈরি করেছেন নানান ধরনের আকর্ষনীয় নকশার শাড়ি। প্রতিটিতে করা হয়েছে ছয়টি উজ্জ্বল রঙ এর আধুনিক ধারার মোটিফ। ঢাকার মমতাজ প্লাজার ঊষার বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে রনজিৎ এর শাড়ি। এছাড়া সরকার এন্ড কোং, চন্ডি, পাথরাইল, টাঙ্গাইল থেকে কেনা যাবে পাইকারী দরে।
রাজ-এ স্বাধীনতা দিবসের ছাড়
বিশেষ দিবসগুলোতে রাজ টেক্সটাইল তৈরি করে বিশেষ বৈশিষ্টের পোশাক। স্বাধীনতা দিবসেও তারা তৈরি করেছে লাল সবুজকে প্রাধান্য দিয়ে ছয়টি রঙ এর সমন্বয়ে লুঙ্গি ও শাড়ি। আর এই উপলক্ষ্যে প্রতিটি পোশাকে তারা দিয়েছে শতকার ২৬ ভাগ ছাড়। এই সুযোগ পাওয়া যাবে জুরাই সেতু মার্কেট ও ধানমন্ডির সীমান্ত স্কয়ারে।
চরকায় বিশেষ মূল্যে ছাড়
স্বাধীনতার মাসে সবার কাছে দেশী পোশাক পৌঁছে দিতে এই ফ্যাশন হাউসটি নির্দিষ্ট নকশার পোশাকে দিচ্ছে বিশেষ মূল্য ছাড়। শতকরা ৫০ ভাগ পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে গরমে ব্যবহার উপযোগী সব পোশাক। তাদের অরচার্ড পয়েন্ট, আনাম র্যাঙ্গস প্লাজা, সাত মসজিদ রোড ও বেইলী রোডের বিক্রয় কেন্দ্রগুলোতে ১০ থেকে ২৬ মার্চ পর্যন্ত পাওয়া যাবে এই সুযোগ।
বার্ডস আইয়ে নতুন পোশাক
গরমকে সামনে রেখে আরামদায়ক কাপড়ে নতুন নকশার টি-শার্ট, শার্ট, ফতুয়া ও শর্ট পাঞ্জাবি নিয়ে এসেছে এই বুটিকের দোকানটি। নিজস্ব নকশাবিদদের নকশায় তৈরি এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটের বিক্রয় কেন্দ্রে ।
সমীকরণের গরমের পোশাক
এই গরমে তারা এনেছে নতুন নকশার পোশাক। এছাড়া সময় উপযোগী আধুনিক পোশাকের বিশাল আয়োজন রয়েছে । যেগুলোর মধ্যে আছে টি-শার্ট, পোলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, থ্রি কোয়াটার প্যান্ট, ফুলপ্যান্ট ও পাঞ্জাবি। শাহবাগের আজিজ সুপার মার্কেটের বিক্রয় কেন্দ্র থেকে সব ধরনের পোশাক খুচরা ও পাইকারি বিক্রি করেন তারা।
