২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেয়ালে রং করে ঘুরে আসুন প্যারিস

প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী ও ভোট দানকারী উভয়ের জন্য পুরস্কার দেওয়ার প্রচারাভিযান শুরু করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রতিবেদক , লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 01:02 PM

Updated : 23 Aug 2022, 10:18 AM

১ ফেব্রয়ারি থেকে রং প্রস্তুতকারী এ প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু পণ্য কিনে, তা দিয়ে দেয়ালে রং করে সেটার ছবি তুলে নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ছবিগুলি প্রদর্শন করা হবে বার্জার-এর ফেইসবুক পেইজে। তাতে সরাসরি ভোট অথবা এসএমএস এর মাধ্যমে ভোট দেওয়ার প্রক্রিয়া রাখা হয়েছে।

ছবিগুলো থেকে প্রতি সপ্তাহের বিজয়ীদের মধ্যে থেকে নির্বাচিত করা হবে তিন ছবি। সেরা তিন-এর প্রথম স্থান অধিকারী পাবেন একজন সঙ্গীসহ প্যারিস ভ্রমণের সুযোগ। দ্বিতীয় বিজয়ী পাবেন হংকং ভ্রমণ ও তৃতীয় বিজয়ী পাবেন মালয়েশিয়ার লংকাউই ভ্রমণের সুযোগ। বার্জার-এর বিচারক প্যানেলের দেওয়া নম্বর, এসএমএস ও ফেইসবুক লাইক-এর ভিত্তিতে এসকল বিজয়ী নির্বাচন করা হবে।

ফেইসবুক কিংবা এসএমএস-এর মাধ্যমে ভাগ্যবান বিজয়ীদের যারা নির্বাচন করবেন, তাদের মধ্য থেকে এই প্রচারাভিযানের অংশ নেয়া সেরা ভোটার পাবেন সঙ্গীসহ থাইল্যান্ড ঘুরে আসার সুযোগ। আর সাপ্তাহিক সেরা ভোটারের জন্য রয়েছে একটি করে ডিএসএলআর ক্যামেরা।