খোঁজ খবর
মূল্য ছাড়ে কে ক্র্যাফ্ট
দেশের অন্যতম এই ফ্যাশন হাউসটি ক্রেতাদের কথা চিন্তা করে তাদের বিশেষ পণ্যের উপর মূল্য ছাড়ের ব্যবস্থা করেছে। নির্দিষ্ট ৪টি বিক্রয় কেন্দ্রে সারা বছর তাদের এই মূল্য ছাড় থাকবে। পণ্যগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন রঙের সমন্বয়ে অলংকৃত সুতি ও এন্ডির সালোয়ার-কামিজ, মেয়েদের ফতুয়া, টপ্স, স্কার্ট, সুতি এন্ডি ও সিল্কের শাড়ি, ছেলেদের ফতুয়া, শার্ট, পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, টি-শার্ট ও শিশুদের পোশকের সম্ভার। মূল্য ছাড়ের বিক্রয় কেন্দ্রগুলো হল - বনানী ১১ নম্বর রোড, সোবহানবাগ, মালিবাগ মৌচাকের কাছে ও মিরপুর-২ স্টেডিয়ামের বিপরীতে।
কুলিং ফেইশল্
আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড স্পর্শকাতর ত্বকের যত্নে চালু করেছে ‘ক্লাসিক কুলিং ফেইশল্’। এই পদ্ধতিতে মুখের চামড়ার অতিরিক্ত তেল পরিষ্কার করে স্পর্শকাতরতা দূর করবে। এর ফলে কালচে ভাব দূরে হয়ে ত্বক হয়ে উঠবে নরম মসৃণ ও লাবন্যময়। এছাড়াও ৩-৪টি সেশনে এই ফেইশল্ ব্রণ নিরাময় করবে। এই সেবার সাথে থাকছে সম্পূর্ণ বিনা মূল্যে স্কিন পলিশ এবং হাতের যত্নের সুযোগ। পূর্ব রামপুরা (টিভি সেন্টারে দক্ষিণ পার্শ্বে) ও পশ্চিম রামপুরা (রামপুরা বাজারের পাশে) বিউটি পার্লাটির দুটি শাখাতেই এই সেবা পাওয়া যাবে।
মুমু মারিয়ায় বসন্তের পোশাক
তারা এনেছে নতুন নকশার সালোয়ার-কামিজ, কাফতান ও শাড়ি। সময়ে উপযোগিতা আনার জন্য ব্যবহার করা হয়েছে সুতি কাপড়। প্রতিটি পোশাকে বিভিন্ন রঙের সমাবেশ ঘটিয়ে আনা হয়েছে বসন্তের আমেজ। ব্যবহার করা হয়ে বিভিন্ন হাতের কাজ। আরো পাওয়া যাচ্ছে বিয়ে ও অনুষ্ঠান উপযোগী সালোয়ার-কামিস, টপস, শাড়ি ও কাফতান। বনানীর ২৭ নম্বরে রয়েছে তাদের বিক্রয় কেন্দ্র।
মুসলিম কালেকশন-এ নতুন পোশাক
নতুন ধরনের সুতি শার্ট নিয়ে এসেছে এই পোশাক তৈরির প্রতিষ্ঠানটি। সব সময়ই ঋতু নির্ভর শার্ট তৈরি করে মুসলিম কালেকশন। আর তাই এসব নতুন নকশার শার্টে ফুটে উঠেছে ঋতুরাজ বসন্ত ও ফাল্গুনের আবহ। শর্ট ও লং এসব চেক ও স্ট্রাইপ শার্টের কাটিংয়ে আনা হয়েছে ভিন্নতা। ফরমাল ও ক্যাজুয়াল শার্টে প্রাধান্য পেয়েছে সাদা, হালকা সবুজ, খয়েরি, গোলাপী, লাল, নীল, বেগুনি রঙ। কেরানীগঞ্জের মাহবুব আলম শপিং কমপ্ল্লেক্স রয়েছে তাদের বিক্রয় কেন্দ্র।
উপ্স!-এর মূল্য ছাড়
আজীজ সুপার মার্কেট কেন্দ্রিক পোশাক তৈরির এই প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন পণ্যের উপর শতকরা ১৩ ভাগ থেকে শতকরা ২১ ভাগ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে। ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কার্যক্রমটি চলবে ২১ মার্চ পর্যন্ত।
