২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌমিত্র দত্তের ‘সাইলেন্ট মিরাকল’

২৪ ফেব্রুয়ারি দৃক গ্যালারীতে শুরু হয়েছে ভারতীয় আলোকচিত্রশিল্পী সৌমিত্র দত্তের প্রদর্শনী।

লাইফস্টাইল ডেস্ক

প্রতিবেদক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 01:15 PM

Updated : 13 Oct 2022, 02:48 PM

‘সাইলেন্ট মিরাকল’ নামের এই প্রদর্শনীটি উদ্বোধন করেন বাংলাদেশর ইতালীয় রাষ্ট্রদূত জর্জিও গুলিয়েলমিনো। প্রদর্শনীতে এই শিল্পীর তোলা ভারত ও বাংলাদেশের ৫৪টি ছবি স্থান পেয়েছে।

এই উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রদর্শনীটির কিউরেটর এএসএম রেজাউর রহমান শিল্পীকে পরিচয় করিয়ে দেন। তার মতে - সৌমিত্রের লেন্সে প্রকৃতির সুপ্ত সৌন্দর্য কাব্য রচনা করেন। প্রকৃতিই আমাদের সকল মানবিক আবেগ, আনন্দ, ভালবাসা, দুঃখ এবং হতাশায় চুড়ান্ত আধার। তাই তিনি বার বার প্রকৃতির কাছে ফিরে যান।

রাষ্ট্রদূত জর্জিও গুলিয়েলমিনো তার উদ্বোধনী বক্তব্যে শিল্পীর সূক্ষ পর্যবেক্ষণ শক্তির ভূয়সী প্রশংসা করেন। ভারতীয় এই শিল্পীর কাজ তুলে ধরার মাধ্যমে বাংলাদেশের আলোকচিত্রীপ্রেমীদের সুযোগ করে দেয়ার জন্য দৃককে ধন্যবাদ জানান।

প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘সাইলেন্ট মিরাকল’ সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীটি ৫ মার্চ শেষ হবে।