বুটিকগুলোর বসন্ত আয়োজন
পহেলা ফাল্গুন উপলক্ষ্যে প্রতিবারের মত এবারও দেশিয় বুটিকগুলো বিভিন্ন রঙের মিশ্রণে নিয়ে এসেছে রঙিনসব পোশাক
কেক্র্যাফ্ট
পহেলা ফাল্গুন উপলক্ষে এই বুটিকটি তাদের সংগ্রহের নাম দিয়েছে ‘বসন্তে ভালোবাসা’। নতুন নতুন নকশার শাড়ি, টপস্, সালোয়ার-কামিজ, ছেলেদের ফতুয়া, শর্ট-পাঞ্জাবি ও শিশুদের পোশাক। রং হিসাবে প্রাধান্য পেয়েছে বাসন্তী, হলুদ, কমলা, সোনালি, ম্যাজেন্টা ও নীল। পোশাকগুলোর নকশা, কম্পোজিশন, রং-এ থাকছে বসন্তের ছোঁয়া ও ভাললাগার অনুভূতি। পোশাকের সাথে থাকছে বিভিন্ন রকমের আনুষঙ্গিক উপকরণ। এছাড়াও যুগল পোশাকের রয়েছে বিশেষ সম্ভার। শাড়ির মূল্য সীমা ৪৫০ টাকা থেকে ২০০০ টাকা, টপস্ ৩২৫ টাকা থেকে ৫৫০ টাকা, সালোয়ার কামিজ ৯৫০ টাকা থেকে ১৮৫০ টাকা, ফতুয়া ৩২৫ টাকা থেকে ৭৫০ টাকা. শর্ট-পাঞ্জাবি ৪৫০ টাকা থেকে ৮৫০ টাকা এবং শার্ট ৩২৫ টাকা থেকে ৮৫০ টাকা। আর এসবই পাওয়া যাচ্ছে কে-ক্র্যাফ্ট এর বনানী, নিউ বেইলী রোড, সীমান- স্কয়ার, প্লাজা এ আর, সোবহানবাগ, মালিবাগ মৌচাকের কাছে, মিরপুর-২ স্টেডিয়ামের বিপরীতে, দেশীদশ বসুন্ধরা সিটি লেভেল-৭, উত্তরা টাওয়ার - উত্তরা সেক্টর ৩, আজিজ সুপার মার্কেট শাহবাগ এবং চট্টগ্রামে আফমী প্লাজায় দেশীদশ চত্বরে।
রঙ
এই বুটিক হাউসটি তাদের শাড়িতে দিয়েছে বাসন্তী ও হলুদ রঙের ছোঁয়া। তবে নতুন পাতার রং সবুজও এসেছে শাড়ির নকশায়। তবে পাশাপাশি লাল-কমলা রংও গুরুত্ব দেওয়া হয়েছে। সালোয়ার-কামিজ, শার্ট, পাঞ্জাবিতেও একই অবস্থা। বসন্তে যেহেতু ফুলে ফুলে ভরে ওঠে প্রকৃতি, তাই নকশায় ফুল প্রাধান্য দেওয়া হয়েছে। ব্যবহার করা হয়েছে প্রকৃতির বিভিন্ন মোটিফ। এক কথায় প্রতিটি নকশায় প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সুতি কাপড়ে কাজের মাধ্যম হিসাবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক-স্প্রে, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিন, হ্যান্ডপেইন্ট, বাটিক, ভেজিটেবল রং, কারচুপি, হাত ও মেশিন এমব্রয়ডারি, এবং চুমকির কাজ। পাওয়া যাবে আজগর স্কয়ার-সিলেট, দেশীদশ-আফমি প্লাজা-চট্টগ্রাম, বেইলী ফিয়েস্তা (৩য় তলা)-বেইলী রোড, দেশীদশ-বসুন্ধরা সিটি শপিং মল-পান্থপথ-ঢাকা, অরচার্ড পয়েন্ট-ধানমন্ডি, এডাপ্ট আমির কমপ্লেক্স-বারিধারা, রাইফেলস্ স্কয়ার-ধানমন্ডি, সানরাইজ প্লাজা-লালমাটিয়া, টুইন টাওয়ারস্ কনকর্ড শপিং কমপ্লেক্স-শান্তিনগর, সান্তনা মার্কেট- নারায়নগঞ্জ।
অঞ্জন’স
এবার প্রকৃতির উজ্জ্বলতা পোশাকের ক্যানভাসে ফুটিয়ে তুলেছে ফ্যাশন হাউসটি। মোটিফ হিসাবে গুরুত্ব পেয়েছে ফুলেল ও জ্যামিতিক নকশা। তারুণ্যের বসন্ত উৎসবকে আরো রাঙাতে থাকছে তাঁতের শাড়ি, সুতার কাজে সালোয়ার-কামিজ ছাড়াও মেয়েদের কুর্তা ও ছেলেদের পাঞ্জাবি, শার্ট, ফতুয়াসহ ট্রেন্ডি সব পোশাক।
চরকা
তাদের আয়োজনে বাসন্তী, হলুদ, সবুজের বিভিন্ন রং। লাল, কালো ও ম্যাজেন্টা রঙের প্রাধান্যে তৈরি করা হয়েছে কুর্তা, শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি ও ফতুয়া। থাকছে যুগলবন্দী পোশাকও। শিশুদের জন্য থাকছে উজ্জ্বল রঙের সালোয়ার কামিজ ও ফতুয়ার আয়োজন। কাটিং আনা হয়েছে ভিন্নতার মাত্রা। সুতি, জয়শ্রী সিল্ক ও মসলিন কাপড়ের ব্যবহার করা হয়েছে বেশি। মূল্যসীমা ২০০ টাকা থেকে ১১ হাজার ৫শত টাকা। পাওয়া যাবে- অরচার্ড পয়েন্ট, আনাম র্যাংগস প্লাজা, সাত মসজিদ রোড -ধানমন্ডি, বেইলী রোডের শো’রুমে।
চন্দ্রবিন্দু
এরা নিয়ে এসেছে বিভিন্ন ধরনের আকর্ষনীয় ডিজাইনের সালোয়ার কামিজ। প্রধান ডিজাইনার ও বুটিকটির কর্ণধার আশাদুজ্জামান অংকুর জানালেন ভালোবাসা দিবস ও বসন্তের কথা মাথায় রেখে করা হয়েছে পোশাকের নকশা। সঙ্গে আছে রঙের বৈচিত্র্য। প্রতিটি ডিজাইনে আছে বেশ কিছু রঙের মিশ্রণ। পাওয়া যাবে এলিফ্যান্ট রোড, ইস্টান মল্লিকা’র শোরুমে।
সমীকরণ
এই বুটিক হাউসটি এনেছে বেশকয়েকটি ডিজাইনের নতুন পোশাক। বিশেষ আয়োজন হিসাবে টি শার্ট ও পোলো শার্ট। আরও আছে ক্যাজুয়াল-ফরমাল শার্ট, থ্রি কোয়াটার প্যান্ট, ফুলপ্যান্ট ও পাঞ্জাবি। পাওয়া যাবে তাদের আজিজ সুপার মার্কেট এর শো’রুমে।
অবরা
বসন্তে এরা এনেছে আকর্ষনীয় নকশার শাড়ি। পোশাকে নকশা করা হয়েছে হাফসিল্ক, সিল্ক, সুতি, তসর, কোটাসহ আরও কিছু শাড়িতে। মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে সুতার কাজ, হাতের কাজ, আয়না, কারচুপি, এপলিক, সিকোয়েন্স এবং ডাই দিয়ে। অবরা’র কর্ণধার ও প্রধান ডিজাইনার জাকির হোসেন আকন্দ জানালেন এই বসন্ত ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে তারা নিয়ে এনেছে প্রায় ৩২ টি নতুন ডিজাইন। প্রায় ছয়টি রঙের মিশ্রণের এইসব শাড়ি পাবেন তাদের ইস্টার্ন মল্লিকার শো’রুমে।
