শিল্পকলা একাডেমীতে পিঠা উৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ১৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে জাতীয় পিঠা উৎসব ১৪১৯। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।ষষ্ঠবারের মতো আয়োজিত এই উৎসবের তত্ত্বাবধানে আছে কফি হাউজ।
এ পিঠা উৎসব-কে ঘিরে নাট্যব্যক্তিত্ব ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ-কে আহ্বায়ক এবং কফি হাউজ এর সত্বাধিকারী খন্দকার শাহ্ আলম-কে সদস্য-সচিব করে দেশের প্রথিতযশা শিল্পী, কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের নিয়ে ১১১ সদস্য বিশিষ্ট উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে ।
এ বছর পিঠা উৎসবে ৪০টি স্টলে পিঠাশিল্পীরা পিঠা তৈরি, প্রদর্শন এবং বিক্রি করবেন। অংশগ্রহণকারী পিঠাশিল্পীদের মধ্যে থেকে পাঁচজন-কে সেরা পিঠাশিল্পী হিসেবে সম্মানা স্মারক প্রদান করা হবে। এছাড়া উৎসবের শেষ দিন পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
