ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রকৃতির অন্যান্য অনেক উপকরণের মতো মানবশরীরও অংকন শিক্ষার একটি আবশ্যিক ও ঐতিহ্যবাহী ধারা। কিন্তু শিল্পসংস্কৃতির ক্ষেত্রে ভারতের মতো তুলনামূলকভাবে উদার রাষ্ট্রেও সাম্প্রতিক সময়ে ‘ন্যুড মডেল’ পাওয়া একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
এই সমস্যার ক্ষেত্রে রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গিই দায়ী বলে মনে করা হচ্ছে। যে কারণে অংকন শিক্ষার্থীদের সামনে নগ্ন হয়ে দাঁড়াতে আগ্রহ হারাচ্ছে মডেলরা। পাশাপাশি যারা একাজে অংশ নিচ্ছেন তাদের পারিশ্রমিকও কমে যাচ্ছে বলে বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির রক্ষণশীল রাজনৈতিক দলগুলো আর্ট স্কুলগুলোতে শিক্ষার্থীদের সামনে মডেলদের নগ্ন হয়ে সহযোগিতা করার বিষয়টিতে সামাজিক ও নৈতিকতার অবক্ষয়ের লক্ষণ হিসেবে মনে করছে।
অথচ ভারতেই চারুকলার রয়েছে দীর্ঘ ও ঐতিহ্যিক ধারা। শিল্পে এ ধরনের সহযোগিতাও সেখানে দীর্ঘকাল ধরেই অনুমোদনযোগ্য ছিল। কিন্তু রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফলে এখন মডেলরা তাদের পরিচয় গোপন রাখতে বাধ্য হচ্ছে। ফলে এক ধরনের গোপন কর্মে যুক্ত থাকার অংশ হিসেবে তাদের পারিশ্রমিকেও তার প্রভাব পড়ছে। এক্ষেত্রে নারী মডেলরা কম পারিশ্রমিকে এই কাজ করতে বাধ্য হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১১৭ ঘ.
bdnews24