২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়কের মাথা কেটে নিলেন রাজকুমারী

যৌন নিপীড়ণে অতিষ্ঠ হয়ে নিপীড়কের শিরোচ্ছেদ করেছেন ভারতের মধ্য প্রদেশের এক নারী, যার নাম রাজকুমারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 04:43 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নিপীড়ণে অতিষ্ঠ হয়ে নিপীড়কের শিরোচ্ছেদ করেছেন ভারতের মধ্য প্রদেশের এক নারী, যার নাম রাজকুমারী। শুক্রবার মধ্যপ্রদেশের জবলপুর জেলায় এ ঘটনা ঘটেছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে। বিবাহিত রাজকুমারী যার মাথা কেটেছেন, সেই শ্যামল যাদব একই গ্রাম আমোদার বাসিন্দা। রাজকুমারী এই হত্যাকাণ্ডেরও স্বীকারোক্তি দিয়েছেন। হত্যার পর খণ্ডিত মস্তক নিয়ে সরাসরি মাজোলি থানায় যান রাজকুমারী। ঘটনা শুনে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজকুমারী থানায় সাংবাদিকদের বলেন, “এই ব্যক্তি আমাকে প্রায়ই যৌন নিপীড়ন করতো। আজ আমি তাকে একটি মাঠে ডেকে নিই এবং কুড়াল দিয়ে তার মাথায় চার বার আঘাত করি। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২২২৫ ঘ.