২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাব্যয় যোগাতে যৌনকাজে ঝুঁকছে বার্লিনের শিক্ষাথীরা

পড়াশোনার খরচ যোগাতে যৌন কাজে জড়িয়ে পড়ছে জার্মানির রাজধানী বার্লিনের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একতৃতীয়াংশ শিক্ষার্থী ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 06:58 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

বার্লিন, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পড়াশোনার খরচ যোগাতে যৌন কাজে জড়িয়ে পড়ছে জার্মানির রাজধানী বার্লিনের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একতৃতীয়াংশ শিক্ষার্থী । এক গবেষণা ফলাফলে বুধবার বার্লিন স্টাডিজ সেন্টার এ তথ্য প্রকাশ করেছে। তবে গবেষণার এ ফলাফলে গবেষক নিজেও অবাক হয়েছেন। তিনি জানান, শিক্ষার্থীরা যৌন কাজে জড়াচ্ছে এমন কিছু খবর প্রায়ই শোনা যায়। কিন্তু শিক্ষানীতির সঙ্গে এর কতটুকু সম্পর্ক রয়েছে সে সম্পর্কে বিশেষ কিছু জানা ছিল না। শিক্ষানীতির সাথে যৌন কাজে ঝুঁকে পড়ার সম্পর্ক খুঁজে দেখতেই গবেষণাটি করা হয়েছে বলে জানান তিনি। বার্লিনের হামবোল্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী গবেষক দলের অন্যতম সদস্য ইভা ব্লুমেনশেইন (২৬) রয়টার্সকে জানান, "ঘণ্টাপ্রতি উচ্চ অর্থ প্রাপ্তিই শিক্ষার্থীদের যৌন কাজে আকৃষ্ট করছে"। তিনি বলেন, "শিক্ষানীতির সংস্কার শিক্ষার্থীদের পড়াশোর চাপ বাড়িয়ে দিয়েছে। তারা পড়াশোনা নিয়েই অধিকাংশ সময় ব্যস্ত থাকছে। ফলে অন্যান্য কাজ করে আয় করার সময় তারা কম পাচ্ছে। অল্প সময়ে প্রয়োজনীয় শিক্ষা ব্যয় যোগাড় করতেই তারা এ কাজে জড়িয়ে পড়ছে"। গবেষণায় আরো দেখা যায়, যৌনকর্মী হিসেবে কাজ করা ৩০ শতাংশ শিক্ষার্থী ঋণগ্রস্ত। ঋণের বোঝা রয়েছে এমন ১৮ শতাংশ এ কাজের মাধ্যমে অর্থ উপার্জনের কথা বিবেচনা করছে। বার্লিনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌন কাজে জড়ানোর এ সংখ্যাটি (৩৩ শতাংশ) প্যারিস ও কিয়েভের যৌন কাজে জড়িত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের থেকে বেশী। প্যারিসে ২৯ দশমিক ২ শতাংশ আর কিয়েভে ১৮ দশমিক ৫ শতাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পড়াশোনার খরচ যোগাতে যৌন কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। জরিপে বার্লিন বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ২শ' শিক্ষার্থীর কাছে প্রশ্ন করা হয়েছিল। এতে দেখা যায় শতকরা ৪ জনই পড়াশোনার খরচ যোগাতে পতিতাবৃত্তি, অশালীন নৃত্য ও ইন্টারনেট শোসহ কোনো না কোন ধরনের যৌন কাজ করেছে। সমসংখ্যক নারী ও পুরুষ শিক্ষার্থী এ কাজে ঝুঁকে পড়েছে বলে গবেষণায় বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/সিআর/১২৪৫ ঘ.