সান ফ্রান্সিসকো, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার গোপন সন্তান থাকার কথা স্বীকার করেছেন ।
১০ বছরেরও বেশি সময় আগে এক গৃহকর্মীর সঙ্গে শোয়ার্জনেগারের বিয়ে বহির্ভূত সম্পর্ক এবং সন্তানের বাবা হওয়ার এ ঘটনা বহুদিন জানতে পারেননি তার স্ত্রী মারিয়া শ্রীভার।
লস এঞ্জেলেস টাইমস পত্রিকা মঙ্গলবার এ খবর জানিয়েছে। তবে ওই নারী কর্মচারির নাম প্রকাশ করেনি।
লস এঞ্জেলেস টাইমস এর এক প্রশ্নের জবাবে দেওয়া বিবৃতিতে শোয়ার্জনেগার বলেন, গভর্নরের পদ ছাড়ার পর তিনি তার স্ত্রীকে এ ব্যাপারে জানিয়েছেন।
শোয়ার্জনেগার বলেন, "আমি আমার বন্ধু ও পরিবারের ক্ষোভ ও হতাশার কারণ বুঝি। আমার স্বপক্ষে কোনো যুক্তি আমি দেবো না। এর সম্পূর্ণ দায়ভার আমার। আমি আমার স্ত্রী, সন্তান ও পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী।"
শোয়ার্জনগার এ বিবৃতি দেওয়ার আগে সোমবার লস এঞ্জেলেস টাইমস ওই নারীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ২০ বছর শোয়ার্জনেগারের পরিবারে কাজ করার পর তিনি অবসর নিয়েছেন। তার তৎকালীন স্বামীই শিশুটির বাবা।
পরবর্তীতে তাকে শোয়ার্জনেগারের বিবৃতি সম্পর্কে জানানো হলে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি ওই নারী। শোয়ার্জনেগারের মুখপাত্রও এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
শোয়ার্জনেগার এর আগে গত সপ্তাহে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার ঘোষণা দেন।
শোয়ার্জনেগার ও মারিয়া এক যৌথ বিবৃতিতে জানান, এ বছরের শুরু থেকেই আলাদা থাকছেন তারা। তবে এর কোনো কারণ জানানো হয়নি।
এতে কেবল বলা হয়, "ব্যক্তিগত ও পেশাগত জীবনের এক বিশাল পরিবর্তনের সময় পার করছি আমরা। অনেক চিন্তাভাবনা, আলোচনা এবং পর্যবেক্ষণের মধ্য দিয়ে আমরা এ সিদ্ধান্তে পৌঁছেছি।"
২৫ বছরের বিবাহিত জীবনে ৪ সন্তান রয়েছে মারিয়া ও শোয়ার্জনেগার দম্পতির।
দুই মেয়াদে গভর্নর থাকাকালে স্ত্রী-সন্তান নিয়ে লস এঞ্জেলেসের ব্রেন্টউডের বাসভবনে কাটিয়েছেন শোয়ার্জনেগার।
ফেব্রুয়ারিতে আবারো রুপালি পর্দায় ফেরার ঘোষণা দেন তিনি।
এছাড়া রাজনীতিতে নিজের ডাক নাম 'দ্য গর্ভনেটর'র ভিত্তিতে একটি টেলিভিশন শো এবং একটি কৌতুকের বই প্রকাশের জন্য কাজ করছেন বলে স
bdnews24