২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধুচন্দ্রিমায় কেট-উইলিয়াম

নববধূ কেট মিডলটনকে নিয়ে অবশেষে মধুচন্দ্রিমায় গেছেন প্রিন্স উইলিয়াম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

লন্ডন, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নববধূ কেট মিডলটনকে নিয়ে অবশেষে মধুচন্দ্রিমায় গেছেন প্রিন্স উইলিয়াম। রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়, সোমবার নবদম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশ্যে যাত্রা করেছেন। তারা যুক্তরাজ্যের বাইরে কোথাও গেছেন। তবে কোথায় হচ্ছে এ মধুচন্দ্রিমা সে বিষয়ে মুখ খোলেননি তারা। উইলিয়ামের এক মুখপাত্র বলেন, "তারা মধুচন্দ্রিমার উদ্দেশ্যে যাত্রা করেছেন।" কেট ও উইলিয়াম একান্তে বিবাহিত জীবনের মধুরতম সময় কাটাতে কোথায় গিয়েছেন তা নিয়ে চলছে রীতিমতো গবেষণা। আফ্রিকা, জর্ডান, ক্যারিবীয় কোনো দ্বীপ এবং অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের নাম আসছে সংবাদকর্মীদের মধ্যে। ডেইলি মিরর মঙ্গলবার বলেছে, ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সেইসেলে গেছেন তারা। গত ২৯ এপ্রিল মহাসমারোহে বিয়ে হয় কেট ও উইলিয়ামের। তাদের বিয়ের উৎসবে শরিক হতে লন্ডনের রাস্তায় জড়ো হয় কয়েক লাখ মানুষ। সারাবিশ্বের প্রায় আড়াইশ' কোটি মানুষ টেলিভিশনের পর্দায় দেখে ওই রাজকীয় বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর কোথায় হবে তাদের মধুচন্দ্রিমা তা নিয়ে চলতে থাকে ব্যাপক জল্পনা- কল্পনা। কিন্তু সবাইকে হতাশ করে যুক্তরাজ্যের আরএফ সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার হিসেবে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন উইলিয়াম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৫৬ ঘ.