২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেট মিডলটনকে ঈর্ষা করছে না ব্রিটিশ নারীরা!

ব্রিটিশ রাজপরিবারের বিয়ে হচ্ছে কেট মিডলটনের। অথচ এরপরও তাকে ঈর্ষা করছে না ব্রিটেনের বেশিরভাগ নারী। তার কারণ, বিয়ের পর মিডলটন আর স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

লন্ডন, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটিশ রাজপরিবারের বিয়ে হচ্ছে কেট মিডলটনের। অথচ এরপরও তাকে ঈর্ষা করছে না ব্রিটেনের বেশিরভাগ নারী। তার কারণ, বিয়ের পর মিডলটন আর স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন না। বুধবার ইউ গব আয়োজিত এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্য থেকে প্রকাশিত নারীদের ওয়েবসাইট 'মাই ডেইলি ডট কম' পরিচালিত এ জরিপে অংশ নেয়া নারীদের ৮৬ শতাংশ জানিয়েছে তারা মোটেও এ ব্যাপারে ঈর্ষান্বিত নয়। ব্রিটেনের নারীরা মিডলটনের ব্যাপারে ঈর্ষান্বিত না হওয়ার কারণ হিসেবে তারা জানান, ২৯ এপ্রিল প্রিন্স উইলিয়ামের সাথে বিয়ে হওয়ার পর মিডলটন আর স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। ওয়েবসাইটটির প্রধান সম্পাদক কার্লা বেভান বলেন, "বেশিরভাগ নারীই উপলব্ধি করতে পেরেছে মিডলটন ঈর্ষার অযোগ্য কারণ সে আর স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, পোশাক পড়তে পারবে না এবং তাকে সংবাদপত্রের মুখোমুখি হবে।" তবে ১০ শতাংশ নারী জানান, তারা মিডলটনের সম্পদের ব্যাপারে ঈর্ষান্বিত। ১৮ থেকে ৩০ বছর বয়সী মোট ১ হাজার নারীর ওপর এ জরিপ চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৫৩০ ঘ.