২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্লেবয়’র লোহান সংখ্যার বাজারমাত

হলিউড তারকা লিন্ডসে লোহনের বিবসনা ছবির বদৌলতে পুরুষদের ম্যাগাজিন ‘প্লেবয়’ বিক্রির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। প্লেবয়’র প্রতিষ্ঠাতা হিউ হেফনার এ খবর জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 05:15 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলিউড তারকা লিন্ডসে লোহনের বিবসনা ছবির বদৌলতে পুরুষদের ম্যাগাজিন ‘প্লেবয়’ বিক্রির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। প্লেবয়’র প্রতিষ্ঠাতা হিউ হেফনার এ খবর জানিয়েছেন। সংবাদমাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, শিকাগো, নিউ ইয়র্ক ও আটলান্টার পত্রিকার দোকানগুলোতে খোঁজ নিয়ে জানতে পারে, প্লেবয়’র লোহান ইস্যু বাজারে আসা মাত্রই হু হু করে বিক্রি হয়ে গেছে। কোনো কপিই আর দোকানগুলোতে নেই। পত্রিকা বিক্রেতারা আশা করছেন অচিরেই আরো কপি মুদ্রিত হয়ে আসবে। ২৫ বছর বয়সী লোহান ১০ লাখ মার্কিন ডলারের বিনিময়ে প্লেবয় ম্যাগাজিনের জন্য বিবসনা হয়ে ছবি তুলতে সম্মত হন। লোহানের ছবিগুলো কিংবদন্তী হলিউড তারকা মেরিলিন মনরোর ভঙ্গিতে তোলা হয়েছে। মনরো ১৯৫৩ সালে প্লেবয় ম্যাগাজিনের প্রথম সংখ্যার জন্য বিবসনা হয়ে ছবি তুলেছিলেন। তবে মনরো ১৯৪৯ সালে মাত্র ৫০ ডলারের বিনিময়ে ছবি তুলতে রাজি হয়েছিলেন। মনরো তখনো তারকা খ্যাতি পান নি। কিন্তু কিছুদিন পর যখন পুরুষদের হৃদয়ের রাণী হয়ে ওঠেন তখনই হেফনার ছবিগুলো দিয়ে প্লেবয় পত্রিকা বাজারজাত করেন। রোববার হিউ হেফনার তার টুইটারবার্তায় লিখেন, “লিন্সসে লোহানের জানুয়ারি- ফেব্র“য়ারির যৌথসংখ্যা বিক্রির রেকর্ড ভাঙছে।” এরআগে প্লেবয়’র জন্য তোলা লোহানের বিবসনা ছবিগুলো ফাঁস হয়ে যাওয়ায় ম্যাগাজিনটি আগাম বাজারে ছাড়ার ঘোষণা দেন হেফনার। এর কারণ হিসেবে তিনি বলেছিলেন, মানুষের আগ্রহ এবং ইন্টারনেটে ছবি ফাঁস হয়ে যাওয়ায় লিন্ডসে লোহন সংখ্যাটি আমরা আগেভাগেই বাজারে ছাড়তে যাচ্ছি। লিন্ডসের নগ্নছবিগুলো সম্পর্কে হেফনারের ভাষ্য, “মেরিলিন মনরোর ভঙ্গিতে বিবসনা হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন লিন্ডসে। ছবিগুলোতে দারুণভাবে নিজেকে মেলে ধরেছেন তিনি। আমার বিশ্বাস তার এই শৈল্পিক রূপে মুগ্ধ হবেন সবাই।” সা¤প্রতিক বছরগুলোতে মাতাল হয়ে গাড়ি চালনা ও মাদকসম্পর্কিত বিভিন্ন অপরাধের কারণে আদালত পাড়া তার নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে পরিণত হয়। শাস্তির মুখোমুখিও হতে হয় তাকে। এসব কারণে তার ক্যারিয়ারে বেশ নেতিবাচক প্রভাব পড়ে। এখন দেখার বিষয় প্লেবয়’র হাত ধরে সেই অবস্থা কাটিয়ে উঠতে পারেন কিনা লোহান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ ঘ.